Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

‘জিএসপি নিয়ে বাংলাদেশের জবাবে যুক্তরাষ্ট্র সন্তুষ্ট’

অনলাইন ডেস্ক পঠিত: 122 বার

প্রকাশিত: March 29, 2013 | 5:41 PM

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানিযোগ্য পণ্য প্রবেশের বিদ্যমান জিএসপি সুবিধা প্রত্যাহার হবে না বলে আশা করছে বাংলাদেশ।'জিএসপি নিয়ে বাংলাদেশের জবাবে যুক্তরাষ্ট্র সন্তুষ্ট'
ওয়াশিংটনে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেড রিপ্রেজেনটেটিভ (ইউএসটিআর) কার্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশ প্রতিনিধি দলের বৃহস্পতিবার এক বৈঠকের পর, একথা জানিয়েছেন তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ’র সদ্যবিদ্যায়ী সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। বাংলাদেশের ১৩ সদস্যের প্রতিনিধি দলে থাকা শফিউল ইসলাম ওয়াশিংটন থেকে টেলিফোনে সরকারি বার্তা সংস্থা বাসসকে টেলিফোনে বাংলাদেশের প্রত্যাশার কথা জানান।

তিনি বলেন, “আমি মনে করি জেনারালাইজড সিস্টেম অফ প্রিফারেনসেস (জিএসপি) সুবিধা পাওয়ার ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেড রিপ্রেজেনটেটিভ (ইউএসটিআর) কর্তৃপক্ষ আমাদের জবাবে সন্তুষ্ট হয়েছেন।” আগামী মে অথবা জুন মাসে শুনানির পর জিএসপি সুবিধা বহালের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।

বৃহস্পতিবারের শুনানি ছিলো চতুর্থ দফা। এই শুনানিতে বাংলাদেশ ইউএসটিআর-এর ১৫০টি প্রশ্নের সুনির্দিষ্ট জবাব দেয়। এ শুনানিতে  বাংলাদেশ যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করতে পেরেছে বলে মন্তব্য করেন শফিউল ইসলাম।

তিনি বাসসকে বলেন, “আমি আশাবাদী জিএসপি সুবিধা প্রত্যাহার বা স্থগিত হবে না। যুক্তরাষ্ট্রের ট্রেড রিপ্রেজেনটেটিভ কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য অথবা ২ থেকে ৩ বছর মেয়াদের জন্য জিএসপি সুবিধা অব্যাহত রাখতে পারে।”

বাংলাদেশের জন্য কেন শুল্কমুক্ত সুবিধা সংরক্ষিত করা উচিত- সে ব্যাপারে প্রতিনিধি দল জোরালোভাবে যুক্তিতর্ক উপস্থাপন করেছে বলেও তিনি উল্লেখ করেন।

শফিউল ইসলাম জানান, যুক্তরাষ্ট্রের প্রশ্নের জবাবে ৪টি মূল বিষয়ে বাংলাদেশ তার অবস্থান স্পষ্ট করে। শ্রমিকদের অধিকার সংরক্ষণ এবং তাদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টিসহ শ্রমিক নেতা আমিনুল ইসলাম হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি সম্পর্কেও শুনানিতে বিশদভাবে উপস্থাপন করা হয় বলে জানান প্রতিনিধি দলের অন্যতম এই সদস্য।

ইউএস ট্রেড রিপ্রেজেনটেটিভ কার্যালয়ে শুনানিতে অংশ নিতে ১৩ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল ঢাকা ছাড়ে ২৫ মার্চ। প্রতিনিধি দলটির নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য সচিব মাহবুব আহমেদ।সমকাল

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV