জীবন দিয়ে প্রভুকে রক্ষা করলো তোতা
ডেস্ক: প্রভুভক্তির জন্য কুকুরের আলাদা সুনাম রয়েছে। নিজের জীবন বাজি রেখেও কুকুর তার মনিবকে রক্ষা করবে এটা একরকম সর্বজনবিদিত। কিন্তু আপনার বাড়ির পোষা তোতা পাখিটিও যদি একই কাজ করে তবে অবাক হবেন না যেন! কারণ, বৃটেনের সাউথ ওয়েলস এলাকার একটি বাড়িতে কুকি নামের একটি তোতা পাখি তার টিএনএজ বয়সী প্রভু বেন রিসকে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে রীতিমতো বীরের মর্যাদা পেয়েছে। ঘটনার শুরু এভাবে। বেন সেদিন বাড়িতে একাই ছিল। সঙ্গে ছিল তার পোষা তোতাটি। বাথরুমে ছিল বেন। শোবার ঘরে হঠাৎ আগুন লাগে। নিজের জীবন বাজি রেখে কুকি জোরে চেঁচিয়ে ও পাখা ঝাপটিয়ে বাথরুমে থাকা মনিবের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। বেন বাইরে বেরিয়ে ঘটনা উপলব্ধি করে। কোনমতে সে ঘর থেকে বেরোতে সক্ষম হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পোষা তোতা কুকি সময়মতো বের হতে না পেরে আগুনে পুড়ে মারা যায়। আগুন নেভাতে দমকলকে খবর দেয়। বেনের মা ভিকি রিস বলছিলেন, কুকি বীর ও সে বীরের মতোই মৃত্যুবরণ করেছে। তিনি বলেন, কুকি বিপদ আঁচ করতে পেরেছিল। সে বুঝতে পেরেছিল শোবার ঘরে যে আগুন লেগেছে সে সম্পর্কে তার মনিব কিছু জানে না। ভিকি বলেন, আমি নিশ্চিত কুকি না থাকলে বেন বাঁচতে পারতো না। এদিকে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কুকিকে বাড়ির পাশের বাগানে সমাহিত করা হয়।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








