নিউইয়র্কে জেবিবিবিএ’র সংবাদ সম্মেলন: “জেবিবিএ” কে দ্বিধা-বিভক্তির মাধ্যমে কায়েমী স্বার্থ সিদ্ধির অপচেষ্টায় লিপ্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে (ভিডিও সহ)
https://www.facebook.com/USANewsNY/videos/273386768038165
ইউএসএনিউজঅনলাইন.কম: জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজেনেস এসোসিয়েশন অব এনওয়াই-জেবিবিএ’র নেতৃবৃন্দ বলেছেন, ঐক্যের আহ্বানে সাড়া না দিয়ে একটি পক্ষ আদালতের আদেশ অমান্য করে জিবিবি-এর নামে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। “জেবিবিএ” কে দ্বিধা-বিভক্তির মাধ্যমে কেউ যদি কোন কায়েমী স্বার্থ সিদ্ধির অপচেষ্টায় লিপ্ত হন তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউইয়র্কে জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে গত ১৬ অক্টোবর শনিবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেবিবিএ’র নেতৃবৃন্দ এ কথা বলেন। সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টুকু। মূল বক্তব্য তুলে ধরেন সাবেক সভাপতি শাহ নেওয়াজ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেবিবিএ’র উপদেষ্টা মোহাম্মদ মাহবুব এ চৌধুরী, তারেক হাসান খান, মোহাম্মদ আনোয়ার হোসেন, নির্বাচন কমিশনার গিয়াস আহমেদ, জেবিবিএ’র সাবেক সিনিয়র সহ সভাপতি মাকসুদুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস এম হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক ভিক্টর লিয়াকত এলাহী, সাবেক সংস্কৃতি ও সমাজকল্যাণ সম্পাদক শেখ আলী, আবদুর নূর বড় ভূইয়া, সঙ্গীত শিল্পী রানো নেওয়াজ প্রমুখ। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

সংবাদ সম্মেলনে সাবেক সভাপতি শাহ নেওয়াজ জানান, বাংলাদেশী অধ্যষিত জ্যাকসন হাইটসের ব্যবসায়ীদের প্রাণের সংগঠন “জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজেনেস এসোসিয়েশন অব এনওয়াই-জেবিবিএ” কে আরও কার্যকর অর্থবহ ও সর্বজনীন সংগঠনে পরিণত করার মধ্য দিয়ে সাধারণ ব্যবসায়ীদের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাতে অপর একটি পক্ষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ একটি ব্যবসায়ী সংগঠন গড়ে তোলার লক্ষ্যে গত ৩ সপ্তাহ আমাদের টিম অক্লান্ত পরিশ্রম করেছে। তাদের সাথে কয়েক দফা বৈঠক করেও ঐক্যের ব্যাপারে তাদের কাছে কোনরূপ ইতিবাচক সাড়া না পেয়ে আমরা হতাশ।
শাহ নেওয়াজ বলেন, গত নির্বাচনে পরাজিত হয়ে “জেবিবিএ”এর বিরুদ্ধে পরপর ৩টি মামলা করে প্রতিটি মামলায় হেরে যান ওই পক্ষ। মাননীয় সুপ্রিম কোর্ট তাদের বিরুদ্ধে স্পষ্ট রায় দেয় যে, তারা “জেবিবিএ” এর নাম ব্যবহার করে কোন কার্যক্রম চালাতে পারবে না। এটা জেনেও তারা “জেবিবিএ” এর নামে সাধারণ সভা করে। যা কনটেম্ট অব কোর্ট হওয়া সত্ত্বেও বৃহত ঐক্যের স্বার্থে আইনগতভাবে কোন বাধা না দিয়ে উপরন্তÍু উক্ত সভায় আমি (শাহ নেওয়াজ) আমাদের দু’জন নির্বাচিত নির্বাচন কমিশনার গিয়াস আহমেদ এবং আসিফ আরি টুটুলকে নিয়ে ঐ সভায় যেয়ে ঐক্যের আহ্বান জানাই। তারা কোর্ট অর্ডারকে ভূয়া বলে সাধারণ সভায় চিৎকার করতে থাকেন। তারপরও আমরা ঐক্যের স্বার্থে কয়েক দফা বৈঠক করি। কিন্তু দুঃখ্যজনক হলেও সত্যি ঐক্যের আহ্বানে সাড়া না দিয়ে জিবিবিএ’র নামে তারা তাদের কার্যক্রম চালিয়ে যেতে থাকে। তিনি বলেন, “জেবিবিএ”কে দ্বিধা-বিভক্তির মাধ্যমে কেউ যদি কোন কায়েমী স্বার্থ সিদ্ধির অপচেষ্টায় লিপ্ত হন তাহলে “জেবিবিএ” এর স্বার্থে আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া আমাদের আর কোন উপায় থাকবে না।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








