Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

টেক্সাস, ফ্লোরিডায় এবং ইউএস ভার্জিন আইল্যান্ডে হারিকেনে ক্ষতিগ্রস্থদের সহায়তায় ৪৪ বিলিয়ন ডলার চাইলো হোয়াইট হাউজ

অনলাইন ডেস্ক পঠিত: 196 বার

প্রকাশিত: November 18, 2017 | 10:36 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : টেক্সাস, ফ্লোরিডায় এবং ইউএস ভার্জিন আইল্যান্ডে সাম্প্রতিক সময়ে হারিকেন ইরমা এবং মারিয়ার আঘাতে ক্ষতিগ্রস্থদের সহায়তায় মার্কিন কংগ্রেসের কাছে ৪৪ বিলিয়ন ডলার অনুদান চেয়েছে হোয়াইট হাউজ। রয়টার্স জানায়, ভবিষ্যতে আরও গভীরভাবে ক্ষয়ক্ষতির বিশ্লেষণ করার পর আরও সহায়তা চাইতে পারে হোয়াইট হাউজ।

মার্কিন প্রতিনিধি ফ্র্যাঙ্ক প্যালন এবং সিনেটর রন ওয়েডেন বলেন, ‘বর্তমানে টেক্সাস, ফ্লোরিডা এবং ইউএস ভার্জিন আইল্যান্ডে মানুষের দুর্বিষহ জীবনের মূল কারণ হচ্ছে এসকল এলাকায় ট্রাম্প প্রশাসনের অবহেলা।’

তারা আরও বলেন, ‘এরকম অপর্যাপ্ত অনুদানে এসকল এলাকার সম্পূর্ণ মেরামত করা সম্ভব নয়।’

এই পর্যন্ত পুনঃসংস্কারের জন্যে ৯৪.৪ বিলিয়ন মার্কিন ডলার অনুদানের জন্যে আবেদন করেছে পুয়ের্তো রিকোর গভর্নর রিচার্ড রোসেলো। এছাড়াও আরও  ৬১ বিলিয়ন ডলার ও ২৭ বিলিয়ন ডলার অনুদান চেয়ে আবেদন করেছে টেক্সাস এবং ফ্লোরিডা।

উল্লেখ্য, এই তিনটি এলাকায় চলতি বছরের সেপ্টেম্বরের শুরুতে মারিয়া এবং ইরমা হারিকেনের আঘাতে প্রাথমিক অবস্থায় ক্ষতিগ্রস্থদের সহায়তা করার জন্যে ৫০ বিলিয়ন ডলারের একটি আবেদন পাশ হয়েছিল। সূত্র : রয়টার্স

ট্যাগ:
Situs Streaming JAV