টেলিভিশনে খবর পড়বে রোবট!
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : এবার কোনো মানুষ নয় টেলিভিশনে খবর পড়বে রোবট। ডেইলি মেইল জানিয়েছে, এরিকা নামের এই রোবটকে জাপানি এক টেলিভিশন চ্যানেলে এপ্রিল মাস থেকে খবর পড়তে দেখা যাবে। ‘উন্নত স্পিচ সিনথেসিস সিস্টেম’ সমৃদ্ধ এই রোবটকে ২৩ বছর বয়সী এক জাপানি নারীর অবয়ব দেয়া হয়েছে। ‘উন্নত পচ সিনথেসিস’ থাকার কারণে রোবটটি ছোটখাট অভিব্যাক্তি প্রকাশ এবং মুখ নাড়াতে সক্ষম। তবে এটি হাত নড়াচড়া করতে পারে না।
এরিকার ডিজাইনার ড. ইশিগুরো জানান, নিজের তৈরি এই রোবটটিকে টেলিভিশনে নিয়ে আসার চেষ্টা করে যাচ্ছেন ২০১৪ সাল থেকে। এরিকা মানুষের সাথে কথা বলার জন্য উদগ্রীব হয়ে আছে এবং সে বহির্বিশ্ব সম্পর্কে জানতেও আগ্রহী বলে জানান ইশিগুরো। রোবটটি বানাতে আর্থিক সহায়তা দিয়েছে জাপান সরকারের জেএসটি এক্সপোরেটরি রিসার্চ ফর অ্যাডভান্সড টেকনোলজি। আর এটি বানাতে কাজ করেছেন ওসাকা এবং কিওটো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা।
রোবটটির প্রধান স্থপতি ডিলান এক সাক্ষাৎকারে জানান, পৃথিবীর সবচেয়ে ‘উন্নত স্পিচ সিনথেসিস সিস্টেম’ ব্যবহার করায় এরিকাকে দিয়ে কিছু কৌতুক বলাতেও সক্ষম হয়েছি।
এদিকে রোবট এরিকা গার্ডিয়ানকে বলেছে, “আমি মনে করি, আমি একজন সত্যিকার মানুষের মত। মানুষ যখন আমার সাথে কথা বলতে আসে তারা আমাকে সত্যিকারের মানুষ ভেবেই আচরণ করে।
প্রসঙ্গত, বিশ্বব্যাপী এর আগে অনেক রোবটকে কর্মক্ষেত্রে আনা হয়েছে। তবে কর্মজীবী রোবটদের বিষয়ে রয়েছে অনেক হতাশাজনক খবরও। ইংল্যান্ডের একটি সুপার শপে ফ্যাবিও নামে এক রোবটকে সাতদিনের মাথায় কর্মচ্যুত হতে হয়েছে সম্প্রতি।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








