Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

ট্যাক্সিচালক প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক পঠিত: 178 বার

প্রকাশিত: August 12, 2013 | 4:46 PM

ডেস্ক: প্রধানমন্ত্রী ট্যাক্সিচালক। কথাটা শুনতেই অদ্ভুত মনে হতে পারে। কিন্তু এটা কোন বানানো গল্প নয়। একদম সত্যি কাহিনী। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়েন স্টলটেনবার্গ নিজে ছদ্মবেশ ধরে ট্যাক্সি চালিয়েছেন। কাউকে বুঝতেও দেননি বিষয়টি। এভাবে একদিন দু’দিন নয়- টানা একমাস। তিনি তার ট্যাক্সিতে মানুষের সেবা দিয়েছেন। এ ঘটনার এক মাসেরও বেশি সময় পরে তিনি ফেসবুকে বিষয়টি প্রকাশ করেছেন। ভোটাররা তাকে কিভাবে নেন সে বিষয়ে জনমত যাচাই করতে তিনি এই অভিনব পন্থা বেছে নেন। বলেছেন, ভোটাররা তার সম্পর্কে আসলে কি ভাবেন, সেটা জানার জন্য সবচেয়ে ভাল পথ হচ্ছে ট্যাক্সি চালানো। কারণ ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে কথাবার্তার সময় যাত্রীরা সাধারণত দেশের হাল-হকিকত সম্পর্কে খোলামেলা মন্তব্য করেন। তার ফেসবুক বার্তার বরাতে বিবিসি জানিয়েছে, প্রধানমন্ত্রী স্টলটেনবার্গ বাগদাদের খলিফা হারুন-উর রশীদের কায়দায় অসলোর ট্যাক্সি চালকের পোশাক পরেন এবং একের পর এক যাত্রী তুলতে থাকেন। তার সঙ্গে যাত্রীদের পুরো কথোপকথন গোপনে ভিডিও করা হয়। কোন যাত্রী যদি তাকে চিনতে পারেন, তখনই শুধুমাত্র তিনি তার পরিচয় স্বীকার করেন। স্টলটেনবার্গ সেই গোপন ভিডিওটিও তার ফেসবুক পাতায় পোস্ট করেছেন। সেপ্টেম্বর মাসে তার পুনঃনির্বাচনের সময় প্রচার কার্যক্রমেও ওই ভিডিওটি ব্যবহার করা হবে। একটি বিজ্ঞাপনী সংস্থার সহযোগিতায় ওই ভিডিও ধারণ করা হয়েছে। এর উপর ভিত্তি করে একটি শর্ট ফিল্ম বানানো হবে। তা ব্যবহার করা হবে সেপ্টেম্বরের নির্বাচনে।মানবজমিন

ট্যাগ:
Situs Streaming JAV