Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

‘ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিন’ – নিউইয়র্কে ‘বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম’র সমাবেশে জয়নুল আবদিন ফারুক (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 155 বার

প্রকাশিত: June 14, 2025 | 2:00 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের ব্রুকলিনে ‘বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম’ আয়োজিত সমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য  অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। ‘বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও নির্বাচন’ শীর্ষক এই আলোচনা সভায় তিনি প্রধান অতিথি ছিলেন।
ব্রুকলিনের ‘লিটল বাংলাদেশ’ বাণিজ্যিক এলাকায় অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন নোয়াখালী জাতীয়তাবাদী ফোরামের সভাপতি নাঈম টুটুল এবং সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্র জাসাসের সদস্য সচিব জাহাঙ্গির সোহরাওয়ার্দি।
সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী ও বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা বেবি নাজনীন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, সাবেক কোষাধ্যক্ষ জসিম ভাইয়া, মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় নেতা বাবর উদ্দিন।
জয়নুল আবদিন ফারুক বলেন, ১৬ বছর ধরে আমরা আন্দোলন-সংগ্রাম করেছি কোনো ব্যক্তির ক্ষমতায় যাওয়ার জন্য নয়, বরং দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য। জুলাই-আগস্টের বিপ্লবের পর আপনাকে (ড. মুহাম্মদ ইউনূস) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সেই বিশ্বাসেই। এ অবস্থায় আশেপাশে থাকা আওয়ামী প্রেতাত্মার কথা শুনে যদি নির্বাচন বিলম্বিত করেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এমন রোডম্যাপ ঘোষণা না করেন, তাহলে আমরাতো অবশ্যই প্রতিবাদ করবো। আর সেই প্রতিবাদকে যদি আপনি মনে করেন বিএনপি ক্ষমতায় যাওয়ার রাজনীতি করছে, তাহলে সেটি ভুল ধারণা। আমরা মনে করি সুষ্ঠু নির্বাচনে জনগণের সমর্থনে যারা ক্ষমতায় যাবে তারাই তো আসল দল।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রেও বিএনপির নেতাকর্মীরা অনেক ত্যাগ ও অপমান সহ্য করেছেন। যারা তাদের অপমান করেছে, তারা আজ দেশে নেই, বিদেশে অবস্থান করছে। যারা ১৫ বছর ধরে ভারতের কাছ থেকে এক ফোঁটা পানি আনতে পারেনি, যারা নতজানু পররাষ্ট্রনীতির নাম করে ‘জয় হিন্দুস্তান’ বলেছে, আজ তারাই আবার তাদের কাছে আশ্রয় নিচ্ছে। তাই তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানো প্রয়োজন। কেউ যদি আবার নব্য ফ্যাসিস্ট হয়ে ওঠার চেষ্টা করে, তাদের প্রতিরোধ করাও আমাদের দায়িত্ব। ইনশাআল্লাহ, আমরা সব গণতান্ত্রিক রাজনৈতিক দলকে একত্রিত করে নব্য ফ্যাসিস্টদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব।
বেবি নাজনীন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপির ভিত্তি ও আদর্শ, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া বিএনপির আস্থা এবং তারেক রহমান বিএনপির আগামী দিনের নেতৃত্ব। এই তিন ব্যক্তিকে ধারণ করলেই আমরা ঐক্যমত্যে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারব। এসময় তিনি ড. মুহাম্মদ ইউনূসকে অনুরোধ করে বলেন, দ্রুত তারেক রহমান ও বেগম খালেদার সঙ্গে সাক্ষাৎ করুন, এতে দেশের চলমান সমস্যা দ্রুত সমাধান হবে।
অন্যান্য নেতারা নির্বাচনি তফসিল নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কালক্ষেপণের সমালোচনা করে বলেন, প্রয়োজনে বিএনপির নেতা-কর্মীরা সত্যিকারের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যে আবারো রাজপথে নামবে।

Situs Streaming JAV