Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী হিলারি শিবিরের বিজ্ঞাপন ব্যয় ১৫ কোটি ডলার

অনলাইন ডেস্ক পঠিত: 53 বার

প্রকাশিত: August 23, 2016 | 1:37 PM

ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের প্রচারণা শিবির নির্বাচনের আগের দুই মাসে বিজ্ঞাপন প্রচারের বিষয়াদি চূড়ান্ত করবে এ সপ্তাহে। সংশ্লিষ্ট এক সূত্র জানিয়েছে, নির্বাচনের আগ পর্যন্ত ৮টি অঙ্গরাজ্যে বিজ্ঞাপন প্রচারে তাদের বাজেট মোট ৮ কোটি ডলার। আর জুনের মাঝামাঝি থেকে শুরু হয়ে ইতিমধ্যে বিজ্ঞাপন বাবদ ক্লিনটন শিবির ব্যয় করেছে ৭ কোটি ডলার। এ খবর দিয়েছে সিএনএন। খবরে আরও বলা হয়, সেপ্টেম্বর ও অক্টোবরে দুটি অঙ্গরাজ্যে ক্লিনটন শিবির বিজ্ঞাপন প্রচার করবে না। এ রাজ্য দুটি হলো, ভার্জিনিয়া ও কলোরাডো। ক্লিনটন শিবিরের শীর্ষ ওই সূত্র বলেন, জরিপে দেখা যাচ্ছে গুরুত্বপূর্ণ এ রাজ্য দুটিতে বিরোধী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিপরীতে বিপুল পরিমাণ সমর্থন রয়েছে হিলারির। সংখ্যালঘু সম্প্রদায় এবং কলেজপড়ুয়া শ্বেতাঙ্গ ভোটারদের মধ্যে সমর্থন বেড়েছে। এ কারণে তারা অঙ্গরাজ্য দুটি থেকে বিজ্ঞাপন না চালানোর বিষয়ে বেশ আত্মবিশ্বাসী। বিজ্ঞাপনের বাজেট সম্পর্কে হিলারি শিবিরের সূত্র জানান, আগস্ট মাসের বাকি সময়টাতে বিজ্ঞাপনে ব্যয় হবে ৩০ লাখ ডলার। আর সেপ্টেম্বর ও অক্টোবর মাসের জন্য বাজেট ৭ কোটি ৭০ লাখ ডলার। যে ৮টি অঙ্গরাজ্যে ক্লিনটন শিবিরের বিজ্ঞাপন যাবে সেগুলো হলো- ফ্লোরিডা, পেনসিলভেনিয়া, নিউ হ্যাম্পশায়ার, আইওয়া, নেভাডা, ওহাইও, নর্থ ক্যারোলিনা ও নেব্রাসকা। মানবজমিন

ট্যাগ:
Situs Streaming JAV