Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

ড্রোন হামলার গোপন নথি আইন প্রণেতাদের দেবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা

অনলাইন ডেস্ক পঠিত: 178 বার

প্রকাশিত: February 8, 2013 | 9:16 AM

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ড্রোন হামলার আইনি ভিত্তির রূপরেখা সম্পর্কিত গোপন নথিপত্র প্রদান করবেন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার দ্বিতীয় মেয়াদে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রধান হিসেবে ওবামার হোয়াইট হাউস এন্টি-টেরর উপদেষ্টা জন ব্রেনানের মনোনয়নের ওপর সিনেটে শুনানির প্রাক্কালে বুধবার মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা এ কথা জানান। ক’জন সিনেটর সতর্কবাণী উচ্চারণ করেন যে, প্রশাসন যুক্তরাষ্ট্র সরকারের নিজ নাগরিককে ড্রোন হামলায় হত্যার জন্য আইনি ও সাংবিধানিক ভিত্তি সম্পর্কে আরও তথ্য না জানালে ব্রেনানের মনোনয়ন নিশ্চিতকরণের বিষয়টি অনিশ্চয়তার পড়ে যেতে পারে। মার্কিন প্রশাসনের ওই কর্মকর্তা বলেন, ‘আজ (গতকাল) জাতীয় নিরাপত্তা বিষয়ে কংগ্রেসের সঙ্গে পরামর্শ করার অঙ্গীকারের অংশ হিসেবে কংগ্রেসের গোয়েন্দা তথ্য কমিটিকে বিচার মন্ত্রণালয়ের শ্বেতপত্র সংক্রান্ত লিগ্যাল কাউন্সিল অফিসের গোপন নথিপত্রে প্রবেশাধিকার দেয়ার জন্য প্রেসিডেন্ট বিচার মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।’ ওবামার সহযোগীরা জোর দিয়ে বলেন, পাকিস্তান ও ইয়েমেনে সন্দেহভাজন আল কায়দা নেতাদের হত্যা, মার্কিন আইন ও সংবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ। এসব হামলায় কয়েকজন মার্কিন নাগরিককেও হত্যা করা হয়। হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নি বৃহস্পতিবার বলেন, ‘আমরা ওইসব হামলা চালিয়েছি; কারণ সত্যিকার হুমকি লাঘব, চক্রান্ত বন্ধ, ভবিষ্যত্ হামলা রোধ ও মার্কিন নাগরিকদের জীবন রক্ষায় এসব হামলার প্রয়োজনীয়তা ছিল।’ তিনি বলেন, ‘এসব হামলা আইনসম্মত, নীতিসম্মত এবং বিজ্ঞচিত।’ মার্কিন ড্রোন হামলার মধ্যে সবচেয়ে বিতর্কিত হলো ২০১১ সালের সেপ্টেম্বরে ইয়েমেনে হামলা। ওই হামলায় আনোয়ার আল-আওলাকি ও সামির খান নামে দুই মার্কিন নাগরিককে হত্যা করা হয়। তাদের কখনও কোনো অপরাধের জন্য অভিযুক্ত করা হয়নি।এএফপি/আমার দেশ
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV