ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে ৩৮ তম ফোবানা সম্মেলন (মেরিল্যান্ড ) এর প্রেস কনফারেন্স
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : আমেরিকার মেরিল্যান্ড এ অনুষ্ঠিতব্য ৩৮ তম ফোবানা সম্মেলন উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব এর জহুর হোসেন চৌধুরী হলে সম্পাদক ও সাংবাদিকদের উপস্থিতিতে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ৩৮ তম ফোবানা কনভেনর জাহাঙ্গীর কবীর বাবলু, স্টিয়ারিং কমিটির ট্রেজারার ও ২০১৯ সম্মেলন এর মেম্বার সেক্রেটারি ফিরোজ আহমেদ, জাতীয় সংগীত শিল্পী খুরশিদ আলম, অন্তর শোবিজ এর স্বপন চৌধুরী, সাবেক জাতীয় ফুটবলার আব্দুল গাফ্ফার, মডেল আনিকা কবির শখ, কৌতুক অভিনেতা আবু হেনা রনি প্রমুখ।
সভায় কনভেনর জাহাঙ্গীর বাবলু ৩৮ তম ফোবানার নানান দিক তুলে ধরে বক্তব্য রাখেন। স্টিয়ারিং কমিটির ট্রেজারার ফিরোজ আহমেদ ফোবানার কর্মকাণ্ডের বিস্তারিত তুলে ধরে সাংবাদিকদের লিখনীর মাধ্যমে ফোবানার কর্মকান্ড বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার অনুরোধ জানান। সাংবাদিকদের নানান প্রশ্নের উত্তর দেন জাহাঙ্গীর বাবলু ও ফিরোজ আহমেদ।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








