তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি যুক্তরাষ্ট্র বিএনপির
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ করতে তত্ত্বাবধায়ক সরকারের অধীন আয়োজনের দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র বিএনপি। স্থানীয় সময় রোববার রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে একটি রেস্টুরেন্টে বিএনপি ঘোষিত ‘বিপ্লব ও সংহতি দিবস’-এর আলোচনা সভায় এ দাবি জানান সংগঠনটির নেতা-কর্মীরা। বিডিনিউজ
এতে সভাপতিত্ব করেন গিয়াস আহমেদ। সঞ্চালনা করেন যৌথভাবে বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম এবং যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন।

‘এক দফা এক দাবি’ স্লোগানে বক্তারা দাবি করেন, সামনের নির্বাচন অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে। অন্যথায় গণতন্ত্রকে মুক্ত করা সম্ভব হবে না।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম ‘বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা’ এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্থায়ীভাবে মামলা-মুক্ত করতে মার্কিন প্রশাসনে দেন-দরবারের আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে অপর কেন্দ্রীয় সদস্য ফরিদা ইয়াসমিন বলেন, “নেতৃত্ব নিয়ে গ্রুপিংয়ের সময় এখন নয়। বিএনপির আদর্শে অনুসারী সবাইকে এখন সবকিছুর ঊর্ধ্বে উঠে আন্দোলনের পথে হাঁটতে হবে।”
প্রধান বক্তা যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল বলেন, “আন্দোলনের ব্যাপারে গড়িমসির অবকাশ কখনোই ছিল না এ প্রবাসে। তবে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি না থাকায় আন্তরিকতার সঙ্গে কেউই তেমন ভূমিকায় আসতে চান না।”

সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি বাবর উদ্দিন, এমদাদুল হক কামাল, আনোয়ারুল ইসলাম, সৈয়দ এম রেজা, জাসাসের সাবেক কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক গোলাম ফারুক শাহীন, জামাল আহমেদ জনি, সৈয়দা মাহমুদা শিরিন, সায়েম রহমান, যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি আবু তাহের এবং সাধারণ সম্পাদক কাওছার আহমেদ, নিউ ইয়র্ক স্টেট বিএনপির সভাপতি অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, নোয়াখালী জাতীয়তাবাদী ফোরামের নেতা গোলাম মাহমুদ।
সভাপতির সমাপনী বক্তব্যে গিয়াস আহমেদ বলেন, “পঁচাত্তরের ৭ নভেম্বরের চেতনায় প্রবাসে বিএনপির নেতা-কর্মীরা জেগে উঠেছেন বাংলাদেশের গণতন্ত্র জন্য, আজকের এ বিশাল সমাবেশের মধ্য দিয়ে তা আবারও দৃশ্যমান হলো।”
এসময় জাসাসের আহ্বায়ক কমিটির প্রধান করায় হেলাল খানকে অভিনন্দন জানান অংশগ্রহণকারীরা।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








