Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য প্রকাশে বাধ্য হচ্ছে মাইক্রোসফট

অনলাইন ডেস্ক পঠিত: 18 বার

প্রকাশিত: March 28, 2013 | 10:52 AM

অনলাইন ডেস্ক : ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য প্রকাশে বাধ্য হচ্ছে মাইক্রোসফট। বিভিন্ন দেশের প্রশাসন থেকে তথ্য চেয়ে চাপ দেওয়া হচ্ছে প্রতিষ্ঠানটিকে। গত বছরই বিশ্বের বিভিন্ন দেশের আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তদন্তের নামে এ ধরনের তথ্য চেয়ে ৭৫ হাজার অনুরোধ এসেছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের কাছে।

সম্প্রতি প্রতিষ্ঠানটির বার্ষিক ট্রান্সপারেন্সি প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। প্রতিবেদন মতে, মাইক্রোসফটের হটমেইল, আউটলুক, এক্সবক্স লাইভ এবং স্কাইপি সেবা গ্রহণকারীদের তথ্য পেতে বিভিন্ন দেশের আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মাইক্রোসফটকে চাপ দেওয়া হয়। তবে আবেদনের প্রায় ৯৯ ভাগই আসে যুক্তরাষ্ট্র থেকে। তথ্য চাওয়া অন্য দেশগুলোর মধ্যে যুক্তরাজ্য, তুরস্ক, জার্মানি এবং ফ্রান্স রয়েছে শীর্ষ তালিকায়। অনুসন্ধানকৃত তথ্যের তালিকায় সবচেয়ে বেশিবার উল্লেখ করা হয়েছে ই-মেইলে পাঠানো ডকুমেন্ট, বার্তা অথবা সার্ভারে জমা করা ফাইল ও ছবি। তবে অধিকাংশ ক্ষেত্রেই বিস্তারিত তথ্য দিতে অপারগতা প্রকাশ করে মাইক্রোসফট।তবে আতঙ্কের কথা হচ্ছে, অনেক ব্যবহারকারীর লগ-ইন আইডি এবং আইপি ঠিকানা দিতে বাধ্য হয়েছে প্রতিষ্ঠানটি।। মাইক্রোসফট মুখপাত্র ব্রাড স্মিথ জানান, কতজন ব্যবহারকারীর তথ্য চাওয়া হয়েছে তার সঠিকভাবে পরিসংখ্যান বলা কঠিন। এর আগে গুগল এবং টুইটার নিরাপত্তার স্বার্থে ব্যবহারকারীর তথ্য আইন-শৃঙ্খলা বাহিনীকে দিতে বাধ্য হয়েছে।সমকাল

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV