Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

‘তারেক রহমান যেকোন মুহুর্তে দেশে যাওয়ার জন্য প্রস্তত’ : নিউইয়র্কে যুক্তরাষ্ট্র জাসাস’র সমাবেশে কেন্দ্রীয় আহ্বায়ক হেলাল খান (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 109 বার

প্রকাশিত: December 31, 2022 | 1:07 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে এক সমাবেশে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস’র আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় নেতা চিত্রনায়ক হেলাল খান বলেছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেত্বত্বে বিএনপি অতীতের যেকোন সময়ের তুলনায় অত্যন্ত শক্তিশালী। দেশের মানুষ বিএনপির সাথে রয়েছে। তারেক রহমান যেকোন মুহুর্তে দেশে যাওয়ার জন্য প্রস্তত। কিন্তু আমরাই তাকে এখন দেশে যেতে দিচ্ছিনা। খবর ইউএসএনিউজঅনলাইন.কম ’র।
যুক্তরাষ্ট্র জাসাস আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস’র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বাংলাদেশের বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
যুক্তরাষ্ট্র জাসাসের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ রহমান সায়েমের সভাপতিত্বে এবং সদস্য সচিব জাহাঙ্গির সোহরাওয়ার্দির পরিচালনায় এ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও জাসাস’র সাবেক সভাপতি এমএ মালেক, যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল লতিফ স¤্রাট, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, সাবেক সহ সভাপতি এডভোকেট জামাল আহমেদ জনি ও আনোয়ার হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আজম, সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভূইয়া, যুবদল কেন্দ্রিয় কমিটির সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ বাতিন, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ্ব বাবর উদ্দিন, বিএনপি নেতা মোশারফ হোসেন সবুজ, সৈয়দা মাহমুদা শিরীন, উদযাপন কমিটির আহবায়ক, যুক্তরাষ্ট্র নিউইয়র্ক স্টেট জাসাসের সভাপতি মোঃ জাবেদ উদ্দিন, প্রধান সমন্বয়কারী ও যুক্তরাষ্ট্র আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ হায়দার আলী, সঞ্চালক ও যুক্তরাষ্ট্র জাসাসের সদস্য সচিব জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, সহ সঞ্চালক ও যুক্তরাষ্ট্র জাসাসের যুগ্ম আহবায়ক মোঃ আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক, উদযাপন কমিটির সদস্য সজীব চৌধুরী ফয়ছল, সদস্য সচিব ও নিউইয়র্ক সিটি জাসাসের সভাপতি হাসান মাহমুদ, সাধারন সম্পাদক মোঃ মাইনুল হোসেন বাবু, সদস্য ও সিনিয়র সভপতি এমদাদ রহমান তরফদার, যুগ্ম আহবায়ক ও উদযাপন কমিটির সদস্য সুলতানা খানম, যুক্তরাষ্ট্র আহবায়ক কমিটির সদস্য ডাঃ নার্গিস, তানভীন ফাতেমা রিয়া, সদস্য ফয়ছল আহমেদ, তারেক আহমেদ, রাজ ইসলাম, ইঞ্জিনিয়ার মাকসুদুল হক, শিল্পি আকতার, মারিয়া আকতার মৌ, সালেহ আহম্মেদ খোকন, মামুন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক কাওছার আহমেদ, যুক্তরাষ্ট্র যুবদলের সহ-সভাপতি আতিকুল হক আহাদ, আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের সভাপতি শাহাদৎ হোসেন রাজু, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সেক্রেটারি মাজহারুল ইসলাম জনি প্রমুখ। স্বাগত বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা মার্শাল মুরাদ।
বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা হেলাল খান বলেন, তত্ত্বাধায়ক সরকারের অধীনে দেশে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে।
বক্তারা অবিলম্বে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করে বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ’৭১ এর মতো আরেকটি আন্দোলনের মধ্যদিয়ে এ সরকারের পতন ঘটাতে হবে। তাহলেই আমাদের মাকে মুক্ত করতে পারবো।
সমাবেশে জাসাস নেতৃবৃন্দ ছাড়াও যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Situs Streaming JAV