তৃতীয় নারীতে আসক্ত ছিলেন অ্যাসাঞ্জ!
ইউএসএনিউজ ডেস্ক: উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ তৃতীয় আরেকটি মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক গড়ে থাকতে পারেন। এমন অভিযোগ করেছেন এক মার্কিন সাংবাদিক। এ খবর দিয়েছে এএনআই বার্তা সংস্থা। এতে বলা হয়েছে, স্টোকহোমের বৈরুত রেস্তরাঁয় এক রাতে উইকিলিকসের অ্যাসাঞ্জ, তার প্রেমিকা, ওই মার্কিন সাংবাদিক ও তার ইংলিশ প্রেমিকা নৈশভোজ করতে যান।
কিন্তু সে রাতে অ্যাসাঞ্জ ওই ইংলিশ মেয়েটির প্রতি খুব বেশি নজরদারি করেছেন। এমনকি তিনি যখন সিগারেট পান করতে বের হন তখনও তার পিছু নেন অ্যাসাঞ্জ। ৪৫ মিনিট পরেও যখন তারা আর ফিরছেন না দেখে ওই সাংবাদিক এগিয়ে যান কি হচ্ছে তা দেখতে। তিনি অভিযোগ করেছেন, তখন দেখতে পান অ্যাসাঞ্জ তার প্রেমিকার খুব কাছে দাঁড়িয়ে আছে। কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে কথা বলেন। এর পরেই দু’জনে হাতে হাত রেখে হাঁটতে থাকেন। এতে মানসিকভাবে আহত হন ওই মার্কিন সাংবাদিক। ওদিকে অ্যাসাঞ্জকে উচ্চ প্রযুক্তির সন্ত্রাসী আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র। তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এখনও এ রকম কোন অভিযোগ না তুললেও ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, অ্যাসাঞ্জকে উচ্চ প্রযুক্তির সন্ত্রাসী বলা যায়। এনবিসি টেলিভিশনে এক সাক্ষাৎকারে এমন কথা বলেছেন বাইডেন।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








