দক্ষিণ-পূর্ব এশিয়ার ডিজিটাল অর্থনীতি ২০২৫ সালের মধ্যে ৩ গুণ হবে : গুগল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ইন্টারনেট জায়ান্ট গুগল বার্ষিক ‘ই-কনমি’ রিপোর্ট প্রকাশ করেছে। ৩য় বারের মতো বার্ষিক ‘ই-কনমি’ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এবারের রিপোর্টটি সিঙ্গাপুরের বিনিয়োগ কোম্পানি টিমসেকের সঙ্গে যৌথভাবে প্রকাশ করা হয়েছে। রিপোর্টটিতে বলা হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার ডিজিটাল অর্থনীতি ২০২৫ সালের মধ্যে ৩ গুণ বৃদ্ধি পেয়ে হবে ২৪ হাজার কোটি ডলার। প্রতিবেদন অনুযাযী, এ বছর দক্ষিণ পূর্ব এশিয়ার অনলাইনভিত্তিক অর্থনীতি ৭ হাজার ২০০ কোটি ডলার ছাড়িয়েছে। যা ২০২৫ সালের মধ্যে ৩ গুন হবে। যা হবে গুগলের ২০ হাজার কোটি ডলার আয়ের চাইতে ২ শতাংশ বেশি। অনলাইন বাণিজ্যের ৪টি ক্যাটাগরির ভিত্তিতে তৈরী করা হয়েছে এই প্রতিবেদন। এগুলো হলে; অনলাইন ভ্রমণ, ই-কমার্স, অনলাইন গণমাধ্যম ্এবং রাইড শেয়ারিং। প্রতিবেদনটির ভিত্তি দেশ হলো দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহৎ অর্থনীতিগুলো। যেমন; ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং ভিয়েতনাম। গবেষণাটি বলছে, ‘সরাসরি বললে ২০১৮ সালে দক্ষিণ-পূর্ব এশিয়ার ইন্টারনেট অর্থনীতি একটি আনতি বিন্দুতে রয়েছে। বিশে^র অন্যতম মোবাইল ব্যবহারকারী জাতিগোষ্ঠীর কারণে এমনটা হয়েছে। এখন সময় এই অঞ্চলে এই খাতগুলোর দিকে দৃষ্টি দেওয়া।’ ইয়ন নিউজ
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








