Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

দর্শকদের সাথে সংঘর্ষে জড়ালেন ম্যারাডোনা

অনলাইন ডেস্ক পঠিত: 189 বার

প্রকাশিত: March 30, 2012 | 11:43 AM

আগের মতই আছেন ডিয়েগো মারাদোনা। বিতর্কের সাথে যেন তার নিত্য বসবাস। এবার প্রতিপক্ষের দর্শকদের সাথে সংঘর্ষে জড়ালেন এই কিংবদন্তি খেলোয়াড়। তবে এবার তার অবস্থানকে নৈতিক দৃষ্টিকোণ থেকে সমর্থনই করা যায়। গত বৃহস্পতিবার আল শাহবাবের কাছে তার দল আল ওয়াসেল হেরে যায়। এই হারের পর এমনিতেই মেজাজ ভালো থাকার কথা নয় আল ওয়াসেল কোচের। উপরন্তু প্রতিপক্ষের দর্শকরা আল ওয়াসেলের খেলোয়াড়দের স্ত্রী ও বান্ধবিদের উদ্দেশ্য করে বাজে মন্তব্য করেন। এতেই আর নিজেকে ধরে রাখতে পারেননি মারাডোনা। ক্ষিপ্ত হয়ে দর্শকদের দিকে এগিয়ে যাওয়া মারাদোনাকে অবশেষে নিরাপত্তাকর্মীরা সংযত করেন। মহিলাদের নিয়ে কটু ও বাজে মন্তব্য করার কারণে তিনি আল শাহবাবের দর্শকদের ‘কাপুরুষ’ বলে আখ্যায়িত করেন। পরে স্টেডিয়াম থেকে নিরাপত্তাকর্মীদের প্রহরায় অক্ষত অবস্থায় মহিলাদের বের করে আনা হয়। গত মেতে আল ওয়াসেলে আসার পর থেকে নিয়ে তিনি বেশকবার খবরের শিরোনাম হয়েছেন। দুই বছরের চুক্তিতে সংযুক্ত আরব আমীরাতে এসে তিনি ইতিমধ্যেই প্রতিপক্ষের কোচ ও স্টাফদের সাথে সংঘর্ষে জড়িয়েছেন। তার দলের গোলরক্ষক প্রতিপক্ষের কোচকে ফেলে দেওয়ায় ১৭ ম্যাচের জন্য বহিস্কার হয়েছেন। মানবজমিন
 
ট্যাগ:
Situs Streaming JAV