Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

দারুণ সুন্দর বিরল পান্নার সন্ধান

অনলাইন ডেস্ক পঠিত: 198 বার

প্রকাশিত: March 24, 2013 | 12:18 PM

রাশিয়ার উরাল এলাকার একটি খনিতে পাঁচ হাজার ক্যারেটের বিরল এক পান্না পাওয়া গেছে। তবে এখনও পান্নাটির মূল্য নির্ধারণ করা হয়নি। গতকাল এ খবর জানা যায়। কালিনিনগ্রাদ আম্বার ফ্যাক্টরির মুখপাত্র সিথলানা কালিনিনা বলেন, এটি দারুণ সুন্দর একটি পান্না। গাঢ় সবুজ রঙের খানিকটা স্বচ্ছ রত্নটির ওজন এক কিলোগ্রাম। তবে এর মূল্য কত হবে তা রাষ্ট্রীয় মূল্যবান ধাতব ও রত্নভাণ্ডার কর্তৃপক্ষের বিশেষজ্ঞরা এখনও নির্ধারণ করেননি। রাশিয়ার উরাল এলাকায় পাওয়া পান্না প্রক্রিয়াজাত করার পর গুণগত মান ও রঙ প্রায় অক্ষত থাকে। এজন্য এ ধরনের পান্নার চাহিদাও অনেক বেশি। মালিশেভস্কয়ি খনিতে এর আগে গত বছর তিন হাজার ১৮৭ ক্যারেটের পান্না পাওয়া গিয়েছিল। কালিনিনগ্রাদ আম্বার ফ্যাক্টরি এ বছর প্রথমবারের মতো পান্না নিলামে তোলে। ৫০ কেজি ওজনের নানা ধরনের পান্না প্রায় ১০ লাখ ডলারে বিক্রি হয়েছিল। বিশেষজ্ঞদের মতে, প্রতি বছর পান্নার মূল্য ১০ শতাংশ হারে বাড়ে। খনি থেকে আহরিত পান্না সংগ্রহের আগ্রহ ইউরোপ, চীন ও যুক্তরাষ্ট্রের সংগ্রাহকদের মধ্যে বেশি দেখা যায়। বিশ্বের সবচেয়ে বেশি পান্না হয় কলম্বিয়ায়। পৃথিবীর মোট চাহিদার ৫০ থেকে ৯৫ শতাংশ পান্নার জোগান দেয় দেশটি।টাইমস অব ইন্ডিয়া/আমার দেশ
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV