দিনে ৩বার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এমন ‘কিশোরী’রা বেশি মানসিক সমস্যায় ভোগে : গবেষণা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম অন্তত ৩ বার ব্যবহার করেন এমন কিশোরীদের ঘুম কম হয়, বিষণœতায় ভোগে, শরীর চর্চা থেকে দূরে থাকে এবং সাইবার হুমকিতে আক্রান্ত হয়। এসব কারণেই সে প্রচ- মানসিক অশান্তিতে ভোগে। গবেষকরা বলছেন, ১৩ থেকে ১৬ বছর বয়সে যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন তারা আদতে এধরনের মাধ্যমের দ্বারা আক্রান্ত হয়ে পড়ে। উল্টো এসব কিশোরী জীবনে স্বস্তি হারাতে থাকে। অন্তত ৬০ শতাংশ কিশোরী এসব বিষয় স্বীকার করেছে। তবে কিশোরদের ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম এধরনের সমস্যা তৈরি করে না এবং এর কোনো সুনির্দিষ্ট কারণ জানা সম্ভব হয়নি। ডেইলি মেইল
ব্রিটেনের ১৩ হাজার কিশোরীর সাক্ষাতকার নেয়া হয় এ গবেষণার জন্যে। ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত তারা তথ্য সংগ্রহ করে। এজন্যে ১ হাজারের বেশি স্কুলে যান তথ্য সংগ্রহকারীরা। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন এমন কিশোরীদের দুশ্চিন্তা যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে না তাদের চেয়ে ২৮ শতাংশ বেশি। তবে কিশোররাও ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম ব্যবহার করতে যেয়ে আক্রান্ত হয়। তবে কিশোরীদের মত অতটা নয়। গবেষকরা নিশ্চিত যে সামাজিক যোগাযোগ মাধ্যম কিশোরীদের জন্যে মানসিক অশান্তির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। গবেষক দলের প্রধান প্রফেসর রাসেল ভাইনার বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম কোনো ক্ষতির কারণ নয় বরং তা ব্যবহারের ধরন এধরনের ক্ষতির কারণ সৃষ্টি করে। গবেষকরা এও বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ঘনঘন ব্যবহার করার পাশাপাশি তার ধরন অনেক সময় এমন এক প্রক্রিয়ায় মানুষকে ধাবিত করে যা তার মানসিক স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে। গবেষণা দেখা গেছে ২০১৩ সালে ৪৩ শতাংশ কিশোর ও ৫১ শতাংশ কিরোরী দিনে একাধিকবার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে। যা বর্তমানে বৃদ্ধি পেয়ে যথাক্রমে ৬৯ ও ৭৫ শতাংশে দাঁড়িয়েছে।
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








