Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

দীর্ঘক্ষণ বসে থাকা ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোক, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের মতো রোগগুলোর দিকে মানুষকে ঠেলে দেয়

অনলাইন ডেস্ক পঠিত: 116 বার

প্রকাশিত: March 5, 2013 | 5:56 PM

আপনি কি নিয়মিত খুব আরাম করে বসে থেকে সময় কাটান? তাহলে আপনার জন্য দুঃসংবাদ। যত বেশি সময় বসে কাটাবেন, তত দ্রুত আপনার মৃত্যু ঘনিয়ে আসবে। ইংল্যান্ডের লেইসেস্টার বিশ্ববিদ্যালয়ের নতুন এক মেডিকেল গবেষণায় এ চাঞ্চল্যকর তথ্য ওঠে এসেছে। ডেইলি মেইলে প্রকাশিত এক গবেষণায় বলা হয়, দীর্ঘক্ষণ বসে থাকা ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোক, ডায়াবেটিস এবং উচ্চরক্তচাপের মতো রোগগুলোর দিকে মানুষকে ঠেলে দেয়। আগে প্রাণঘাতী হিসেবে সিগারেট এবং বিভিন্ন মাদকদ্রব্যকেই বিবেচনা করা হতো। বর্তমানে চেয়ারে বসে থাকা হুমকি হয়ে দাঁড়িয়েছে। ঊনবিংশ ও বিংশ শতাব্দীর কেরানি, হিসাবরক্ষক এবং ব্যবস্থাপকরা দাঁড়িয়ে থেকেই কাজ করতেন। এমনকি আর্নেস্ট হেমিংওয়ে, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, উইন্সটন চার্চিলের মতো বিখ্যাত মানুষও দাঁড়িয়ে কাজ করতেন। তারা বিশ্বাস করতেন, এতে তাদের মনোযোগ বাড়বে, কিন্তু এখন অধিকাংশ মানুষই দিনের একটা বড় সময় বসে কাটায়। কর্মস্থলে, বাসার খাবার টেবিলে, টিভির সামনে বসে থেকেই সময় কাটে মানুষের। এভাবে দিনে প্রায় ১০ ঘণ্টা সময় বসে কাটায় মানুষ। লেইসেস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষণায় বলা হয়, বসে থাকার সময়টাতে রক্তে শর্করা ও চর্বি অত্যধিক পরিমাণে বেড়ে যাওয়ার কারণে ডায়াবেটিস রোগের সম্ভাবনা বেড়ে যায়। এর আগে গত মাসে ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয় থেকে ৬০ হাজার মধ্যবয়সী পুরুষের ওপর গবেষণা চালানো হয়। সেখানে দেখা যায় দৈনিক চার ঘণ্টার বেশি বসে থাকা মানুষের ক্যান্সার, হৃদরোগ ও উচ্চরক্তচাপে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক বেশি। কিন্তু বসে থাকা কেন এত ভয়ানক পরিণতি ডেকে আনতে পারে? আমাদের শরীর মূলত ইতঃস্ততভাবে পায়চারী করা এবং সোজা হয়ে দাঁড়িয়ে থাকার জন্যই তৈরি করা হয়েছে। যখন আমরা দাঁড়িয়ে থাকি, তখন আমাদের শরীরের পেশিগুলো সক্রিয় থাকে। আমাদের শারীরিক বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করার ক্ষেত্রে পেশির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লেইসেস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলেন, পেশির সংকোচন শর্করাকে শক্তিতে পরিণত হতে সাহায্য করে। দাঁড়িয়ে থাকা অবস্থায় আমাদের যে পেশিগুলো সক্রিয় থাকে, সেগুলোও চর্বি ধ্বংসকারী এনজাইম উত্পাদনে সহায়তা করে। দীর্ঘক্ষণ বসে থাকা ‘সিটেড ইমমবিলিটি সিনড্রোম’-এর সঙ্গে সম্পর্কযুক্ত। ২০০৪ সালে সর্বপ্রথম এ সম্পর্কিত একটি ঘটনা প্রকাশিত হয়। ২৪ বছর বয়সী এক লোক টানা ৮০ ঘণ্টা চেয়ারে বসে থেকে ইন্টারনেটে গেম খেলায় তার পায়ের রক্তকণিকা জমাট বেঁধে যায়। জীবন বাঁচানোর জন্য তাকে জরুরি অস্ত্রোপচারের মুখোমুখি হতে হয়েছিল। তাহলে বসে থাকার কার্যকরী বিকল্প কী হতে পারে? এ বিষয়ে এর আগে অনেক গবেষণা হয়েছে। তবে সবচেয়ে ভালো যে সমাধান পাওয়া গেছে, তা হলো প্রতি ২০ মিনিট পর পর চেয়ার ছেড়ে ওঠে কিছু সময়ের জন্য হেঁটে আসা। অস্ট্রেলিয়ার এক হৃদরোগ বিষয়ক প্রতিষ্ঠান গত বছর এক সমীক্ষায় দেখতে পায়, যারা এ রুটিন অনুসরণ করেছে তাদের রক্তচাপে লক্ষণীয় মাত্রায় পরিবর্তন এসেছে। এ ধরনের পরিবর্তন সাধারণত কয়েক মাস হৃদরোগবান্ধব ব্যায়াম করার পর অর্জন করা সম্ভব। সূত্র : নতুন বার্তা
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV