দুই পোপের সাক্ষাৎ
ক্যাসল গানদোলফোতে পোপ ফ্রান্সিসকে স্বাগত জানাচ্ছেন এমিরেটাস পোপ ষোড়শ বেনেডিক্ট -ছবি: রয়টার্স IIIIIIঅনলাইন ডেস্ক : নবনির্বাচিত পোপ ফ্রান্সিস তাঁর পূর্বসূরি ‘এমিরেটাস পোপ’ ষোড়শ বেনেডিক্টের সঙ্গে দেখা করেছেন। আজ শনিবার দুপুরে পোপ ফ্রান্সিস রোমের দক্ষিণে ক্যাসল গানদোলফোতে বেনেডিক্টের সঙ্গে দেখা করেন। পোপ সাম্রাজ্যের ৬০০ বছরের ইতিহাসে দুই পোপের দেখা হওয়ার ঘটনা এই প্রথম। বিবিসি জানায়, সাবেক পোপ ও বর্তমানে এমিরেটাস পোপ ষোড়শ বেনেডিক্টের সঙ্গে দেখা ও ব্যক্তিগতভাবে দুপুরের খাবার খাওয়ার উদ্দেশে পোপ ফ্রান্সিস হেলিকপ্টারে করে ক্যাসল গানদোলফোতে যান। এ সময় তাঁদের মধ্যে হূদ্যতাপূর্ণ আলোচনা হয়েছে। অসুস্থতার কারণে পোপের দায়িত্ব ছাড়ার পর ষোড়শ বেনেডিক্ট ওই ক্যাসলে অবস্থান করছেন। তবে ভ্যাটিকানের অভ্যন্তরে বেনেডিক্টের জন্য বাসস্থানের ব্যবস্থা করা হচ্ছে, যার কাজ এপ্রিলে শেষ হওয়ার কথা রয়েছে। বিবিসি আরও জানায়, সরকারি কোনো নথিতে রোমান ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ দুই ধর্মীয় গুরুর মধ্যে দেখা হওয়ার নজির নেই। সাধারণত দেখা যায়, একজন পোপের মৃত্যুর পরই নতুন একজন পোপ নির্বাচিত হন।প্রথম আলো
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








