Sunday, 8 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

দেওয়ান ফরিদ গাজী, সাচ্চু এমপি এবং মীর শওকত আলী এর মৃত্যুতে যুক্তরাষ্ট্র প্রবাসীদের শোক

অনলাইন ডেস্ক পঠিত: 59 বার

প্রকাশিত: November 26, 2010 | 11:17 PM

 হাকিকুল ইসলাম খোকনঃ বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, ভাষা সৈনিক মুক্তিযুদ্ধের দুই সংগঠক, প্রাক্তন এমএনএ, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, প্রাক্তন মন্ত্রী, প্রবীন রাজনীতিক, দেওয়ান ফরিদ গাজী ও জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটি এবং ব্রাহ্মণবাড়ীয়া জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট লুৎফুল হাই সাচ্চু এবং মুক্তিযুদ্ধের ৫ নম্বর সেক্টর কমান্ডার, প্রাক্তন মন্ত্রী ও প্রাক্তন এমপি মেঃ জেঃ (অবঃ) মীর শওকত আলী বীর উত্তম এর মৃত্যুতে যুক্তরাষ্ট্র প্রবাসী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, কবি, সাংবাদিক, সাহিত্যিক, লেখক, শিল্পী কলাকুশলীসহ ১০১ জন বিশিষ্ট ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। শোক প্রকাশকারীদের মধ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খালিদ হাসান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান, আমেরিকা-বাংলাদেশ এ্যালাইন্সের প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রাক্তন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম. এ. সালাম, সাউথ এশিয়ান হিউম্যান রাইটস ওয়াচের সেক্রেটারী জেনারেল রতন বড়ুয়া, যুক্তরাষ্ট্রস্থ সোহরাওয়ার্দী স্মৃতি পরিষদের সভাপতি শিশু সাহিত্যিক হাসানুর রহমান ও সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, যুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র ইউনিট এর কমান্ডার নূরুন্নবী, ডেপুটি কমান্ডার ডা: মাসুদুল হাসান ও সরাফ সরকার, নিউইংল্যান্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ওসমান গনি ও সাধারণ সম্পাদক জাহেদ ওসমানী মামুন, যুক্তরাষ্ট্র জাসদ সভাপতি আব্দুল মোসাব্বির, সাধারণ সম্পাদক নূরে আলম জিকু, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি এম.আর. আমিন, সাধারণ সম্পাদক মোঃ সামসুল আলম, আন্তর্জাতিক সমন্বয়কারী আব্দুর রহীম বাদশা, যুবলীগের আহ্বায়ক মিসবাহ আহমদ, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন ও ফরিদ আলম, আওয়ামী স্বেচ্ছা সেবক লীগের আহ্বায়ক মহিউদ্দিন দেওয়ান ও সদস্য সচিব নূরুজ্জামান সর্দার, শেখ হাসিনা মঞ্চের সভাপতি জালাল উদ্দিন জলিল ও সাধারণ সম্পাদক কায়কোবাদ খান, ছাত্র লীগের সভাপতি জেড. এ. জয় ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়া, নিউইয়র্ক ষ্টেট শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকন ও সাধারণ সম্পাদক লস্কর মইজুর রহমান জুয়েল, বাংলাদেশ কালচারাল সোসাইটি ইউএসএ�র সভাপতি নূরুল আবেদীন, বাংলাদেশ কম্যুনিটি অব পোকেপসির সভাপতি মোঃ শাহজাহান খান কিরন, সাংস্কৃতিক সংগঠক ও লেখক এস এম জাহাঙ্গীর, ডা: টমাস দুলু রায়, লেখক এবিএম সালেহ উদ্দীন, শিল্পী দম্পতি সাকিনা ডেনী ও সহিদুল সরকার, নাজমা আনোয়ার ও আনোয়ার হোসেন, মনিকা রায় ও গৌতম রায়, শিল্পী চন্দ্রা রায়, সংগঠক শাহরিয়ান আল শরীফ, জাহাঙ্গীর কবির, আলমগীর ভূইয়া, মোশাররফ হোসেন খান চৌধুরী, শিল্পী দম্পতি সেলিম ইব্রাহিম ও রুবিনা, কারু শিল্পী বিশ্বজিৎ কুমার চৌধুরী, মনসুর আহমদ, বিশ্বজিৎ সাহা, কবি সেলি ভৌমিক, কবি এম আনোয়ার সহ ১০১ জন বিশিষ্ট ব্যক্তিবর্গ মুক্তিযুদ্ধের এই তিন হিতৈষীর প্রয়াণে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। 

 
ট্যাগ:
Situs Streaming JAV