Sunday, 8 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

দ্বিতীয় রাউন্ডে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক পঠিত: 60 বার

প্রকাশিত: June 27, 2014 | 9:30 PM

হারের পরও হাহাকার নয়! বরং ১-০ গোলে জিতে জার্মান খেলোয়াড়রা যতটা আবেগে ভেসেছেন, তার চেয়ে খুব বেশি পিছিয়ে ছিলেন না যুক্তরাষ্ট্রের খেলোয়াড়রাও! থোমাস ম্যুলারের গোলে হারের পরও যে দ্বিতীয় রাউন্ডের টিকিট পেয়ে গেছে যুক্তরাষ্ট্র। পর্তুগালকে গোল গড়ে পেছনে ফেলে গ্রুপ ‘জি’র রানার্সআপ ইয়ুর্গেন ক্লিনসমানের শিষ্যরা। সমান ৪ পয়েন্ট থাকলেও যুক্তরাষ্ট্রের গোল ব্যবধান ০ আর পর্তুগালের -৩। তাই ক্রিস্তিয়ানো রোনালদোদের বুক ভেঙে দ্বিতীয় রাউন্ডে বেলজিয়ামের প্রতিপক্ষ এখন যুক্তরাষ্ট্র। ম্যুলার ঝলকে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া জার্মানি খেলবে আলজেরিয়ার বিপক্ষে।

জার্মানিকে ৫৫ মিনিটে আরাধ্য গোলটি এনে দেন ম্যুলার। পের মের্টেসাকারের অসাধারণ হেডার টিম হাওয়ার্ড ঠেকালেও ফিরতি বল ডি-বক্সের ঠিক বাইরে পেয়ে যান ম্যুলার। সেখান থেকে নেওয়া আগুনে শটে এই বিশ্বকাপে নিজের চতুর্থ গোলটা করলেন বায়ার্নের এই তারকা। লিওনেল মেসি আর নেইমারের সমান চার গোল এখন তাঁরও, আর বিশ্বকাপে সব মিলিয়ে ৯টি। বিশ্বকাপে তাঁর অ্যাসিস্টও চারটি। অর্থাৎ মর্যাদার এ আসরে জার্মানির সর্বশেষ ২৩ গোলের ১৩টিতেই আছে তাঁর ছোঁয়া। তার পরও মেসি, নেইমার, রোনালদোরা যেখানে জ্বলজ্বলে তারা, সেখানে ম্যুলার টিমটিমে কুপিবাতি!

জার্মানি আর যুক্তরাষ্ট্রের লড়াইটা ছিল যেন ‘দুই জার্মানির’। যুক্তরাষ্ট্রের কোচ ইয়ুর্গেন ক্লিনসমান যেমন জার্মান কিংবদন্তি তেমনি কোচ হয়েও বদলে দিয়েছেন জার্মান ফুটবলকে। তিনিই সহকারী হিসেবে নিয়ে এসেছিলেন ইওয়াখিম ল্যোভকে। এরপর যুক্তরাষ্ট্রের দায়িত্ব নিয়ে পাঁচজন জার্মান ফুটবলারকে খেলাচ্ছেন তাঁর দলে! যুক্তরাষ্ট্রের খেলায় জার্মানির ছায়া থাকে এ জন্যই। সেই ছায়াটা অবশ্য বৃষ্টিস্নাত রেসিফে দেখা গেল না গত পরশু। পরের রাউন্ডে যেতে ১টি পয়েন্টের প্রয়োজনীয়তা থাকায় গোল না খাওয়ার ব্রত নিয়ে নামে ক্লিনসমানের দল। প্রতি-আক্রমণে গোল হজম না করতে সতর্ক ছিল জার্মানিও। তবে ১৯৮২ বিশ্বকাপে গিজনে যেমন আলজেরিয়াকে বাদ করতে সমঝোতার ম্যাচ খেলেছিল পশ্চিম জার্মানি ও অস্ট্রিয়া, এবার রেসিফে এর ছায়াও ছিল না। বন্ধুত্বটা মাঠের বাইরে রেখে ক্লিনসমানের যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৬৮ শতাংশ বলের দখল রেখেছিল জার্মানিই। কিন্তু টিম হাওর্য়ােডর অসাধারণ কিছু সেভে একটির বেশি গোল পায়নি তারা।

লুকাস পোডলস্কির জায়গায় বিরতির পর মিরোস্লাভ ক্লোজেকে নামিয়েছিলেন ইওয়াখিম ল্যোভ। কিন্তু গোলের দেখা পাননি চিরসবুজ ক্লোজে। ফাঁকা নেট পেয়েও ট্রেডমার্ক হেডার বাইরে মারায় রোনালদোর ১৫ গোলের রেকর্ড ভাঙার অপেক্ষা বাড়ল ক্লোজের। বেনেডিক্ট হোয়ভেডেজ প্রথম জার্মান হিসেবে হলুদ কার্ড দেখেছেন এবারের বিশ্বকাপে। তাহলেই বুঝুন রক্ষণে কতটা নিয়ন্ত্রণ ছিল তিনবারের চ্যাম্পিয়নদের। মজবুত রক্ষণদেয়ালে ধাক্কা খেয়েই গোল শোধে মরিয়া যুক্তরাষ্ট্র শেষদিকে আক্রমণের ঢেউ তুলেও সমতা ফেরাতে পারেনি আর। ক্লিন্ট ডেম্পসির একটা শট ফিলিপ লাম ফেরালে ০-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে তারা। এই হারের পরও অবশ্য হতাশায় ভেঙ্গে পড়ছেন না যুক্তরাষ্ট্রের কোচ ইয়ুর্গেন ক্লিনসমান, ‘এই গ্রুপে আমাদের গণনায় রাখেনি কেউ। তাই পর্তুগাল, ঘানাকে পেছনে ফেলে পরের রাউন্ডে যাওয়াটা অনেক বড় অর্জন যুক্তরাষ্ট্রের। আমরা জিততেই চেয়েছিলাম কিন্তু বিরতির আগে হয়তো খুব বেশি সমীহ করে খেলেছি জার্মানিকে। টিম হাওয়ার্ড দুর্দান্ত সব সেভ করেছে। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে অনেক দূর যেতে ভালো একজন গোলরক্ষক দরকার। হাওয়ার্ড সেই অভাবটা বুঝতে দিচ্ছে না। তবে বেলজিয়ামকে হারাতে আরো উন্নতি করতে হবে আমাদের।’

বেশি গোল না পেলেও জার্মানির কোচ ইওয়াখিম ল্যোভ সন্তুষ্ট নিজেদের খেলায়। সে সঙ্গে যুক্তরাষ্ট্রকেও অভিনন্দন জানাতে ভোলেননি তিনি, ‘ওদের রক্ষণ বেশ দৃঢ় ছিল। তবে দাপটে খেলেছি আমরা। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় আমি সন্তুষ্ট। এই গ্রুপ থেকে পর্তুগালকে পেছনে ফেলে যুক্তরাষ্ট্রের পরের রাউন্ডে যাওয়াটা কৃতিত্বের। ক্লিনসমানের দলকে অভিনন্দন।’ এপি/কালের কণ্ঠ 

ট্যাগ:
Situs Streaming JAV