দ্বিতীয় মিশিগান বেঙ্গলস কাপ ক্রিকেটের বর্ণিল উদ্বোধন
সাইফুল আজম সিদ্দিকী (মিশিগান) যুক্তরাষ্ট্র থেকেঃ সারা বিশ্ব যখন বিশ্বকাপ ক্রিকেট জ্বরে আক্রান্ত, ঠিক তখনই মার্কিন মুল্লুকে জমকালো ও বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে পর্দা উঠল দ্বিতীয় মিশিগান বেঙ্গলস কাপ ক্রিকেটের। দীর্ঘ শীত ও তুষার বৃষ্টির অপেক্ষার পর মিশিগান অঙ্গরাজ্যের হার্টল্যান্ড ক্রিকেট মাঠে আয়োজিত হয় মিশিগানের বাংলাদেশি অভিবাসিদের জনপ্রিয় খেলা ক্রিকেটের এই উদ্বোধনী অনুষ্ঠান।

২২ জুন শনিবার মিশিগানের স্থানীয় সময় সকাল সাড়ে নয়টায় উদ্বোধন ঘোষনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথী ও বিশিষ্ট চিকিৎসক ও দার্শনিক ডঃ দেবাশিষ মৃধা ও চিনু মৃধা। এরপর ছোট শিশুদের দিয়ে বেলুন উড়িয়ে শুরু হয় ২০১৯ সালের ক্রিকেট টুর্নামেন্ট। উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজনের পরপরই শুরু হয় এবারের আসরের প্রথম ম্যাচ। প্রথম ম্যাচে মুখমুখি হয় বি গ্রুপ থেকে বেঙ্গলস স্পারটান ও ওকল্যান্ড গোল্ডস

প্রবাসী বাংলাদেশিদের নিয়ে আয়োজনে মিশিগানের বিভিন্ন শহরের প্রবাসী বাংলাদেশি আমেরিকান চাকুরিজীবি ও বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে গঠিত আটটি দল অংশ নিয়েছে।এই টুর্নামেন্টের আয়োজন নিয়ে মিশিগানের বাংলাদেশিদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করে যাচ্ছে। আয়োজনের স্পনসর করেছেন মিশিগান রাজ্যের বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ও কমিউনিটি নেতা দেবাশীষ মৃধা ও চিনু মৃধার ‘মৃধা ফাউন্ডেশন’। এছাড়াও স্পন্সর করেছেন ‘বেঙ্গলস আটো সেলস’ ও কমিউনিটি নেতা গিয়াস তালুকদার।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের মাঝে আরো ছিলেন মিশিগান বেঙ্গলস ক্লাবের উপদেষ্টা ও জেনারেল মটরস কোম্পানির ম্যানেজার সাইদ ফয়সাল, ডঃ জাফরি আল ক্বাদরী, কমিউনিটি নেতা আবু হোসাইন জুয়েল, মারুফ মনোয়ার জয়, কবির, মাহমুদুল খান আপেল, রাহাত খান, প্রকৌশলী নেতা আবিদ রহমান, ডঃ কাজী তারেকুল ইসলাম, মোহাম্মদ মামুন, রসি মীর, হাসান খান, কৌশিক আহমেদ ও সাইফ সিদ্দিকী সহ বিভিন্ন দলের অধিনায়ক, খেলোয়াড় ও ম্যানেজারবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বছর টুর্নামেন্টে দল গুলো হচ্ছে মিশিগান বেঙ্গলস হিরো’স, মিশিগান বেঙ্গলস ওয়ারিয়র’স, মিশিগান কোবরা, ওকল্যান্ড গোল্ডস, মিশিগান টাইটানস, সাগিনাও টাইগার্স, মিশিগান অ্যাভেঞ্জারস ও বেঙ্গল স্পারটান্স।দুই গ্রুপে এ খেলায় প্রতি গ্রুপে চার দল। টুর্নামেন্ট চলবে আগামী তিন মাস। প্রতি শনিবার ও রবিবার দিনে দুটি থেকে তিনটা করে ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্ট সফল করতে আয়োজকেরা সকলের সহযোগিতা কামনা করে আশা প্রকাশ করেন, ক্রিকেটপাগল প্রবাসী বাংলাদেশিরা মাঠে আসবেন, খেলবেন ও প্রিয় দলকে সমর্থন করবেন।
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








