ধুমছে বিক্রি হচ্ছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশের স্মৃতিকথা
ইউএসএনিউজ ডেস্ক: ধুমছে বিক্রি হচ্ছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের স্মৃতিকথা ‘ডিসিশন পয়েন্টস’। গত কয়েকদিনে সাই সাই করে এ বইটির দশ লাখেরও বেশি কপি বিক্রি হয়ে গেছে। এ বইটি প্রকাশিত হয়েছে এ মাসের শুরুর দিকে। প্রকাশিত হয়েছে প্রায় ২১ লাখ কপি। বইটির ডিজিটাল ভার্সন এক লাখ ৩৫ হাজারেরও বেশি বিক্রি হয়েছে বলে দাবি করেছে প্রকাশনা সংস্থা ক্রাউন পাবলিশার্স।৯ই নভেম্বর প্রকাশের পর থেকে বইটি জনপ্রিয় করতে বুশ বেশ কয়েকবার গণমাধ্যমের সামনে উপস্থিত হন। অপেরা উইনফ্রের সঙ্গে কৌতুক করে তিনি বলেন, রাজনীতির সঙ্গেই আছেন তিনি। উইনফ্রেকে উপহার দেয়া স্মৃতিকথার একটি কপিতে তিনি লিখেছেন, আমি পড়তে পারি না, আর লিখতে তো পারি আরও কম। এমনটাই মনে করতেন বহু মানুষ। ৪৮১ পৃষ্ঠার এ বইয়ের প্রথম দুই অনুচ্ছেদে প্রেসিডেন্ট হওয়ার আগের জীবন নিয়ে নানা কথা তুলে ধরেছেন জুনিয়র বুশ। পরের ১২টি অনুচ্ছেদে রয়েছে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালের নানা ঘটনা ও অভিজ্ঞতা। প্রথম অনুচ্ছেদে, ১৯৮৬ সালে অ্যালকোহল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার মতো নানা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন বুশ। দ্বিতীয় অনুচ্ছেদে রয়েছে টেক্সাসের গর্ভনর পদে প্রতিদ্বন্দ্বিতা ও প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতার বিষয়।পরের ১২টি অনুচ্ছেদে ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলা, ইরাক ও আফগান যুদ্ধ, উন্নয়নশীল দেশগুলোতে সহায়তা, ২০০৫ সালের ঘূর্ণিঝড় ক্যাটরিনার আঘাত, ২০০৮ সালের অর্থনৈতিক মহামন্দাসহ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে লিখেছেন জর্জ বুশ।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








