Sunday, 8 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

ধূমপানে নষ্ট সময়ের জন্য বেতন নয়

অনলাইন ডেস্ক পঠিত: 146 বার

প্রকাশিত: November 4, 2010 | 2:03 AM

ই উএসএনিউজ ডেস্ক: সিগারেট পানের পেছনে কতটুকু সময় নষ্ট হচ্ছে এখন থেকে সেই হিসাব রাখতে হবে ব্রিটেনের পূর্বাঞ্চলের ডিস্ট্রিক্ট কাউন্সিলের কর্মীদের। নরফোক রাজ্যের ব্রেকল্যান্ড কাউন্সিলের কর্মীরা ধূমপানের জন্য যে সময় ব্যয় করবেন সে সময়ের বেতন দেওয়া হবে না। খবর রয়টার্স অনলাইনের।
চলতি বছরের শুরুতে প্রস্তাবটি উত্থাপনের পর সম্প্রতি তা কার্যকর হয়েছে। কাউন্সিলের নেতা উইলিয়াম নান জানান, কর্মীদের সঙ্গে আলোচনার মাধ্যমেই এ নীতিকে একটি চুক্তিতে রূপান্তরিত করা হয়েছে।
রয়টার্সে পাঠানো এক ই-মেইল বিবৃতিতে নান বলেন, ‘আমাদের এ সুবিধাজনক পদ্ধতি কাজের ব্যাঘাত না ঘটিয়ে ধূমপানকারীদের ধূমপানের সুযোগ করে দিয়েছে এবং সবার জন্য সেটি ন্যায্য হয়েছে।’ ব্রেকল্যান্ডের কর্মীরাও নতুন এ নীতিকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে।
ট্যাগ:
Situs Streaming JAV