Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

ধূমপান মানসিক অসুস্থতার লক্ষণ!

অনলাইন ডেস্ক পঠিত: 78 বার

প্রকাশিত: March 29, 2013 | 11:49 AM

অনলাইন ডেস্ক : ধূমপান মানসিক অসুস্থতার লক্ষণ হতে পারে বলে মত দিয়েছেন ব্রিটিশ বিশেষজ্ঞরা। গতকাল বৃহস্পতিবার ‘দ্য ইনডিপেনডেন্ট’ পত্রিকার খবরে বলা হয়, ব্রিটিশ লাং ফাউন্ডেশনের বিশেষজ্ঞরা এই মত দিয়েছেন। সংস্থাটির বিশেষজ্ঞরা বলছেন, প্রয়োজনে ধূমপায়ীদের মনোচিকিত্সকের কাছে পাঠানোর বিষয়টি চিকিত্সকদের নিয়মিতভাবে বিবেচনা করা উচিত। ‘ধূমপান ও মানসিক স্বাস্থ্য’ শীর্ষক একটি গবেষণা প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ব্রিটিশ লাং ফাউন্ডেশনের বিশেষজ্ঞরা ধূমপান মানসিক অসুস্থতার লক্ষণ হতে পারে বলে মত দিয়েছেন। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেনে প্রতি তিনজন ধূমপায়ীর মধ্যে একজন মানসিক সমস্যাগ্রস্ত। মাদক ও অ্যালকোহল গ্রহণকারীদের মধ্যে এই হার আরও বেশি। ব্রিটেনে এক কোটি ধূমপায়ী আছেন। এঁদের মধ্যে অন্তত ৩০ লাখই মানসিক সমস্যাগ্রস্ত। এঁদের মধ্যে গত বছরে ২০ লাখ ধূমপায়ীকে মানসিক রোগের ওষুধ গ্রহণের পরামর্শ দেওয়া হয়। গত ৫০ বছরে ব্রিটেনে ধূমপায়ীর হার অর্ধেকের বেশি কমে এসেছে। কিন্তু সমাজের সব অংশে সমানভাবে ধূমপান কমেনি; বরং দরিদ্র, বাস্তুহীন, কারাবন্দী ও মানসিক রোগাক্রান্তদের মধ্যে ধূমপানের হার বাড়ছে। ওই গবেষণা প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে লাং ফাউন্ডেশনের গবেষকেরা বলছেন, ধূমপান মানসিক অসুস্থতার লক্ষণ হতে পারে। সংস্থাটির উপপ্রধান স্টিফেন স্পাইরো বলেন, মানসিক রোগাক্রান্ত ধূমপায়ীকে ধূমপান থেকে বিরত রাখাটা বড় ধরনের একটি চ্যালেঞ্জ।প্রথম আলো

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV