নতুন কমিটির অপেক্ষায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা-কর্মীরা
এনাঃ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃত্ব লাভে তৎপর ব্যক্তিরা সভানেত্রী শেখ হাসিনা বরাবরে ৪টি প্যানেল জমা দিয়েছেন। ২৮ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে এনাঃ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃত্ব লাভে তৎপর ব্যক্তিরা সভানেত্রী শেখ হাসিনা বরাবরে ৪টি প্যানেল জমা দিয়েছেন। ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগের আগে দলীয় নেতা-কর্মীদের জানিয়ে গেছেন যে খুব শীঘ্রই কমিটি প্রেরণ করা হবে। সে অপেক্ষায় রয়েছেন সম্ভাব্য নেতৃবৃন্দ। এ নিয়ে দেন-দরবারও চলছে নিউইয়র্ক থেকে ওয়াশিংটন ডিসি এবং রাজধানী ঢাকায়। টেলিফোন চালাচালি হচ্ছে অবিরতভাবে। কখন আসবে সে কমিটি-এ সংবাদটি কে সবার আগে পাবেন তা নিয়েও চলছে তুমুল প্রতিযোগিতা। জানা গেছে, সভাপতি হিসেবে ড. সিদ্দিকুর রহমান, ড. শাহজাহান মাহমুদ, এম ফজলুর রহমান এবং ড. মহসিন আলীর নাম প্রস্তাব করা হয়েছে। সেক্রেটারী হিসেবে রয়েছেন নিজাম চৌধুরী, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, নাজমুল ইসলাম এবং আইরিন পারভিন। কার ভাগ্য প্রসন্ন হচ্ছে তা জানা সম্ভব না হলেও সভাপতি ও সেক্রেটারী হিসেবে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের সাথে সাথে নিউইয়র্ক স্টেট এবং নিউইয়র্ক সিটি কমিটির নেতৃত্ব নির্ধারণ করা হবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অবশিষ্ট সম্ভাব্য প্রার্থীগণের সমন্বয়ে-এ তথ্য জানিয়েছেন সংশ্লিষ্টরা। আরো জানা গেছে, যুক্তরাষ্ট্রে পেশাজীবীদের সমন্বয়ে গঠন করা হবে একটি থিঙ্কট্যাংক-যারা দল ও দেশের ইমেজ সমুজ্জ্বল রাখতে আন্তর্জাতিক মহলে দেন-দরবার করবেন।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








