Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নতুন বছরের শুরুতেই বাংলাদেশের জন্যে সুখবর দিল ডব্লিউএফপি

অনলাইন ডেস্ক পঠিত: 76 বার

প্রকাশিত: December 31, 2010 | 10:24 AM

 এনা : নতুন বছরের প্রথম দিনেই বাংলাদেশের জন্যে একটি সুখবর দিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায় বাংলাদেশের ক্ষুধার্ত মানুষদের মধ্যে বিনামূল্যে এবং কাজের বিনিময়ে খাদ্য ও কাজের বিনিময়ে নগদ অর্থ প্রদানের কর্মসূচি আরো এক বছর বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে ডব্লিউএফপি। জাতিসংঘ সদর দফতরের সংবাদ বুলেটিনে এ সিদ্ধান্তের কথা প্রচার করা হয়েছে। দণি এশিয়ার ২১ লাখ ক্ষুধার্ত, ভাসমান এবং অপুষ্টির শিকার মানুষদের খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায় বাংলাদেশে উপরোক্ত প্রকল্পের কাজ ৩১ ডিসেম্বর শেষ হবার কথা। কিন্তু প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশের আন্তরিক আগ্রহের প্রতি সম্মান জানিয়ে ডব্লিউএফপি ২০১১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করলো। একইসাথে ঘূর্ণিঝড়, বন্যা, নদী ভাঙ্গন, ভয়াবহ অগ্নিকান্ডসহ নানা ধরনের দুর্যোগে গৃহহারা মানুষদের পুনর্বাসনে কাজের বিনিময়ে খাদ্য/ নগদ অর্থের বিনিময়ে কাজ কর্মসূচিও অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে ডব্লিউএফপি। গরিব ছাত্রদেরকে স্কুলে খাদ্য প্রদানের সরকারী কর্মসূচিতেও ডব্লিউএফপি সহায়তা দেবে বলে ঐ সংবাদ বুলেটিনে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশে ডব্লিউএফপি প্রতিনিধি ক্রিস্টা র‌্যাডার এক বিবৃতিতে বলেছেন, উপরোক্ত কর্মসূচিসমূহের মেয়াদ আরো এক বছর বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের সাথে আমাদের বিভিন্ন প্রকল্পে অংশিদারিত্বের ব্যাপারটিই জোরদার হবে না, একইসাথে বাংলাদেশের এমডিজি অর্জনেও আমাদের আন্তরিক সহায়তার বিষয়টি উদ্ভাসিত হলো। উল্লেখ্য যে, ২০১৫ সালের মধ্যে চরম দারিদ্র্য হ্রাস, প্রসূতি মৃত্যু এবং নবজাতক মৃত্যু রোধ, সকলের জন্যে শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করতে এমডিজি (মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল) স্থির করা হয়েছে বিশ্ব নেতৃবৃন্দের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী। এমডিজির আওতায় বাংলাদেশ সরকারের ভিজিডি কর্মসূচিতে ডব্লিউএফপি সহায়তা দিয়ে আসছে। বাংলাদেশের সবচেয়ে বেশী গরিব মানুষদের কল্যাণে গত ৩০ বছর যাবত এ কর্মসূচি চালু রয়েছে ডব্লিউএফপির সহায়তায়। 

 
ট্যাগ:
Situs Streaming JAV