Sunday, 8 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নারীরা পুরুষ অভিভাবক ছাড়াই হজ কিংবা ওমরায় যেতে পারবেন

অনলাইন ডেস্ক পঠিত: 74 বার

প্রকাশিত: October 12, 2022 | 12:08 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : হজ কিংবা ওমরাহ পালনের সময় নারীদের সঙ্গে মাহরাম (রক্তের সম্পর্কের পুরুষ আত্মীয় বা অভিভাবক) থাকার বাধ্যবাধকতা তুলে নিয়েছে সৌদি আরব। ১০ অক্টোবর সোমবার মিসরের কায়রোতে অবস্থিত সৌদি দূতাবাসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তাওফিক আল-রাবিয়াহ।


বিশ্বের যেকোনো দেশ থেকে নারীরা মাহরাম ছাড়াই সৌদি আরব গিয়ে হজ বা ওমরাহ পালন করতে পারবেন বলে জানান আল-রাবিয়াহ। আরব গেজেটের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। সৌদি আরবে হজ বা ওমরাহ পালনের সময় নারীদের সঙ্গে মাহরাম থাকা নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছিল। অবশেষে কায়রোতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে হজ-ওমরাহ বিষয়ক মন্ত্রী রাবিয়াহ এ বিতর্কের অবসান ঘটালেন।
হজ বা ওমরাহ পালনের ক্ষেত্রে বিশ্বের কোনো দেশের জন্য কোনো কোটা বা সংখ্যা নির্ধারিত নয় বলে জানান ড. তাওফিক আল-রাবিয়াহ। তিনি বলেন, ‘যেকোনো দেশের যেকোনো মুসলিম যেকোনো ভিসা নিয়ে এসে হজ করতে পারবেন।’ হজ ও ওমরাহ পালনের খরচ কমানোর বিষয়ে সৌদি সরকারের আগ্রহ রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, বিষয়টি অনেক কিছুর সঙ্গে সম্পৃক্ত। অবশ্য এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে।
আল-রাবিয়াহ বলেন, সৌদি আরবের পবিত্র দুই মসজিদে ভ্রমণের ক্ষেত্রে নতুন প্রযুক্তির ব্যবহার যুক্ত করেছে সরকার। কোনো কোনো সময় রোবটের মাধ্যমে সেবা দেওয়া হয়। নুসুক নামের একটি প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। এর মাধ্যমে খুব কম সময়ে ওমরাহর অনুমতি পাওয়া যায়। শুধু তাই নয়, মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই পাওয়া যায় ভিসা। Picture Credit: REUTERS

Situs Streaming JAV