নারী দিবসে হিলারির তাৎপর্যপূর্ণ বক্তব্য…
মানবাধিকারই নারী অধিকার এবং নারী অধিকারই মানবাধিকার। নারীরা যখন সফল হয়, তখন বিশ্ব সফল হয়। যখন নারী ও তরুণীরা উন্নতি করে, তখন সমাজও সমৃদ্ধি অর্জন করে। এসব কথা ব্যক্ত করলেন জনপ্রিয় সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। সাবেক মার্কিন ফার্স্ট লেডি নিজেও বিশ্বের সফলতম নারীদের একজন। নারী ও অল্প বয়সী তরুণীদের জন্য সমান অধিকার অধিকার নিশ্চিতের আহ্বান জানিয়েছেন তিনি। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে গতকাল দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, নারী ও তরুণীদের জন্য সমতা অর্জন একবিংশ শতাব্দীর গুরুত্বপূর্ণ অসমাপ্ত কাজ। তবে নারীদের সমতা অর্জনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে ও অগ্রগতি সাধিত হয়েছে বলেও মন্তব্য করেন হিলারি। স্কুলে তরুণী শিক্ষার্থী ও কর্মক্ষেত্রে নারীর পদচারণা বৃদ্ধি এবং বহু বৈষম্যমূলক আইন বাতিলের দৃষ্টান্ত তুলে ধরেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, বিশ্বের কোন দেশ তরুণী ও নারীদের পূর্ণ অংশগ্রহণ অর্জন করতে পারেনি। এখনও নারীরা বিশ্বের অস্বাস্থ্যকর, অভুক্ত ও পারিশ্রমিকবিহীন অধিকাংশ জনসংখ্যার অন্তর্ভুক্ত। তাদের জন্য আরও বৃহৎ পরিসরে সুযোগ সৃষ্টির আহ্বান জানান তিনি। নারী-পুরুষ সমতা প্রতিষ্ঠাকে তাদের নতুন লক্ষ্যমাত্রার সর্বাগ্রে রাখতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান হিলারি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। তার মতে, ঠিক যেমন নারী অধিকারই মানবাধিকার, একইভাবে নারীর উন্নতিই মানবজাতির উন্নতি। বিশ্বের সর্বত্র নারীরা যাতে কর্মসংস্থান, সম্পত্তির উত্তরাধিকার, বৈধ ও আইনসম্মত পরিচয়, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় সমতা অর্জন করতে পারে, তা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেন তিনি। নারীদের বিরুদ্ধে সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিহত করাও সেই লক্ষ্যের অংশ হতে হবে। নারীর স্বাস্থ্য ও অধিকার সুরক্ষিত না করে কোন উন্নতি সম্ভব নয় বলে মন্তব্য করেন হিলারি।মানবজমিন
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








