Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউইয়র্কের খ্যাতনামা পোশাক প্রস্তুতকারি হাইলি হাম্বেলের ব্র্যান্ড অ্যাম্ব্যাসেডর বাংলাদেশি মনিকা

অনলাইন ডেস্ক পঠিত: 155 বার

প্রকাশিত: December 28, 2019 | 2:22 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের খ্যাতনামা পোশাক প্রস্তুতকারি ‘হাইলি হাম্বেল’র ব্র্যান্ড অ্যাম্ব্যাসেডর হলেন বাংলাদেশি-আমেরিকান মনিকা হক। এ উপলক্ষে নিউইয়র্ক সিটির ম্যানহাটনে সম্প্রতি জমকালো একটি অনুষ্ঠান হয়। ওয়েস্টচেস্টার ফ্যাশন উইকের প্রতিষ্ঠাতা জো করবালিস এই গ্র্যান্ড পার্টির আয়োজন করেন। আর এই অনুষ্ঠানের প্রডিউসার ছিলেন মার্ক ডি আলউইস।

হাইলি হাম্বেলের প্রতিষ্ঠাতা এবং ফাউন্ডার লুকনার ডোম্পিয়ারে অফিসিয়ালি ঘোষণা করেন, চলতি ডিসেম্বর থেকে আগামী কয়েক বছর সুপার মডেল মনিকা হকই থাকবেন হাইলি হাম্বেলের ব্র্যান্ড অ্যাম্ব্যাসেডর। আর এই আনুষ্ঠানিক পর্ব পরিচালনা করেন জো করবালিস। বৃহত্তর ঢাকা জেলার সূর্যনগরের মনিকা আমেরিকায় এসেছেন ২০ বছর আগে। এর আগে লন্ডনে বার্মিংহাম কলেজে পড়াশোনা করেন। এখানে ‘উইমেন্স কমিউনিটি এ্যাম্পাওয়ারমেন্ট’ নামক একটি নন-প্রফিট সংগঠনের প্রেসিডেন্ট হিসেবে আছেন ৩ বছরের বেশি সময় ধরে। পিডিবির অবসরপ্রাপ্ত চিফ ইঞ্জিনিয়ার আজিজুল হকের কন্যা মনিকা। এনআরবি নিউজ

ট্যাগ:
Situs Streaming JAV