নিউইয়র্কের জেবিবিএ’র মামলা খারিজের তথ্য সঠিক নয় : মাহবুবুর রহমান টুকু (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশি ব্যবসায়ীদের অন্যতম সংগঠন জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন-জেবিবিএ’র নির্বাহী কমিটির নির্বাচন নিয়ে একপক্ষের দায়ের করা মামলা আদালতে খারিজ হয়ে গেছে বলে অন্যপক্ষের দাবি সঠিক নয় বলে বলা হচ্ছে। বিভক্ত জেবিবিএ’র এক পক্ষের সভাপতি মাহবুবুর রহমান টুকু এ নিয়ে সংবাদ সম্মেলন করে তাদের আইনগত অবস্থানের কথা জানিয়েছেন। ১৬ আগস্ট মঙ্গলবার জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাহবুবুর রহমান টুকু। প্রশ্ন উত্তর পর্বে তাঁকে সহযোগিতা করেন তার ল-ফার্ম’র প্রতিনিধি জ্যাকব মিল্টন।
সংবাদ সম্মেলনে মাহবুবুর রহমান টুকু বলেন, জেবিবিএর গত নির্বাচনে ব্যাপক কারচুপি ও অনিয়মের বিরুদ্ধে কুইন্স কাউন্টি সুপ্রিম কোর্টে আমি একটি মামলা দায়ের করেছিলাম। মামলা দায়ের করার পর আমার ল-ফার্ম বিবাদীদেরকে প্রধান নির্বাচন কমিশনারের বরাবরে সার্ভ করে। যেহেতু নির্বাচনকালীন সময়ে সকল করেসপন্ডেন্স প্রধান নির্বাচন কমিশনারের বরাবরের হয়। পাশাপাশি, আমার ল-ফার্ম জ্যাকসন হাইটসে অবস্থিত সকল বিবাদীকেও তাদের নিজ নিজ ঠিকানায় সার্ভ করে। পরবর্তীতে বিবাদীরা যথাসময়ে মামলার জবাব দিতে ব্যর্থ হলে আমার ল-ফার্ম বিবাদীদের বিরুদ্ধে ডিফল্ট জাজমেন্টের আবেদন করলে বিবাদীগণ উপায়ন্তর না পেয়ে একযোগে আদালতে গিয়ে দাবি করে যে আমার ল-ফার্ম তাদেরকে যথাসময়ে নোটিশ সার্ভ করেনি। বিষয়টি নিরসনের লক্ষ্যে কোর্ট একটি শুনানির ব্যবস্থা করে। শুনানির পর বিজ্ঞ আদালত মামলাটি পুনরায় ফাইল করে বিবাদীদেরকে সার্ভ করার উপদেশ দেন। কোর্টের এই মতামতকে কার্যকর করার লক্ষ্যে আমার অ্যাটর্নি ১৫ আগস্ট মামলাটি পুনরায় ফাইল করে এবং বিবাদীদেরকে পুনরায় সার্ভ করা হয়।
আদালতের বিচারিক নিয়ম অনুযায়ী আমার অ্যাটর্নিকে পুরানো মামলাটি উঠিয়ে নতুন মামল করতে বলা হলে সে অনুযায়ী পদক্ষেপ নেয়া হয়।
মাহবুবুর রহমান টুকু বলেন, মামলার ব্যপারে আদালত আমাদের বা ল-ফার্মকে কোনো প্রকার ভর্ৎসনা বা জরিমানা করেনি। গত সপ্তাহে বিবাদীদের সংবাদ সম্মলনে দাবি করা হয়েছিল যে, মামলাটি ডিসমিস হয়ে গিয়েছে। যা ছিল মিথ্যা। বলা হয়েছিল যে, উক্ত মামলার ব্যপারে আমাকে এবং আমার অ্যাটর্নিকে কোর্ট ভর্ৎসনা করেছে। সেটাও ছিল সম্পূর্ণ মিথ্যা। জেবিবিএ’র অনিয়ম এবং অব্যবস্থাপনা নিয়ে বিবাদীরা আদালতের সম্মুখীন হতে হওয়া ছাড়া কোনো বিকল্প নেই।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








