Sunday, 8 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউইয়র্কের বাফেলোতে বাংলাদেশী যুবককে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক পঠিত: 174 বার

প্রকাশিত: October 17, 2024 | 11:33 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের বাফেলোতে বাংলাদেশী বংশোদ্ভুত যুবক রওনক হক রতন (২০) কৃষ্ণাঙ্গের গুলিতে নিহত হয়েছেন। শনিবার (১২ অক্টোবর) বিকেলে বাফেলো শহরের নিকটবর্তী উপশহর চেকটোওয়াগাতে নিজ বাসা থেকে দুই ব্লক দুরে তাকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। তবে পুলিশ ঘাতককে এখনো গ্রেফতার করেনি। পুলিশ বলছে তাকে নজরদারীতে রাখা হয়েছে। খবর ইউএনএ’র।


জানা যায়, রতন গাড়ী পার্ক করে দুই বন্ধুকে নিয়ে গল্প করছিলেন। এমন সময় কৃষ্ণাঙ্গ এক ব্যক্তি এসে রতনের গাড়ী সরাতে বলে। রতন সহ বন্ধুরা গাড়ী সরাতে অস্বীকৃতি জানিয়ে বলে ‘আমরাতো বৈধভাবে পার্ক করেছি। গাড়ী সরাবো কেন?’ একথা বলার পর তাদের মধ্যে বাক-বিতন্ডার এক পর্যায়ে কৃষ্ণাঙ্গ ব্যক্তিটি বন্দুক বের করে রতনকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। এরপর গুরুতর আহত অবস্থায় রতনকে নিকটবর্তী একটি হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাফেলো পুলিশ ঘাতক ব্যক্তিকে গ্রেফতার হয়নি। আরো জানা যায়, ঘটনার পর ঘাতক নিজেই পুলিশ কল করে এবং ঘটনার কথা পুলিশকে জানায়। পুলিশ ঘটনার তদন্ত করছে।
এদিকে স্থানীয় সিটি মেয়র ও কাউন্সিম্যান নিহত রতনের বাসায় গিয়ে তার পরিবারের সাথে সাক্ষাৎ করে শান্তনা জানিয়েছেন। অপরদিকে প্রবাসী বাংলাদেশীরা রতন হত্যার প্রতিবাদে সমাবেশ করে হত্যাকরীকে অবিলম্ব গ্রেফতার এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছে।
উল্লেখ্য, রতনের জন্ম নিউইয়র্ক সিটির জামাইকায়। বাবা-মায়ের সাথে কয়েক বছর আগেই তারা বাফেলো শহরে চলে যায়। দুই ভাই ও এক বোনের মধ্যে রতন দ্বিতীয়। সে স্থানীয় কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। তার বাবার নাম আতাউর লিটন এবং তাদের দেশের বাড়ী বগুড় জেলার শিবগঞ্জে। তারা ২১ বছর নিউইয়র্কে বসবাস করার পর কয়েক বছর অগে বফেলো চলে যান। রতন জ্যামাইকা মুসলিম সেন্টার স্কুলের শিক্ষার্থী ছিলো।
এদিকে রতনের নামাজে জানাজা সোমবার (১৪ অক্টোবর) বিকেলে বাফেলো মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক মুসল্লী ও প্রবাসী বাংলাদেশী অংশ নেন। মঙ্গলবার তার মরদেহ বাফেলো হারলেম সিমিটারিতে দাফন করা হয় বলে জানা গেছে।

Situs Streaming JAV