নিউইয়র্কের বারী পরিবার পবিত্র হজ্জ পালনে মক্কা যাচ্ছে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্কের বারী গ্রুপের সিইও আসেফ বারী টুটুল, বারী গ্রুপের চেয়ারম্যান মুনমুন বারী, একমাত্র মেয়ে সাবাহ বারী, দুই ছেলে মুহিব বারী ও আদিব বারী পবিত্র হজ্জ পালনের উদ্দেশ্যে আগামী ১০ জুন মক্কা যাচ্ছেন।

আসেফ বারী এক বিবৃতিতে বলেন, ইনশাহ আল্লাহ, পবিত্র হজ্জ পালনের উদ্দেশ্যে স্বপরিবারে মক্কায় যাচ্ছি। আমার দীর্ঘ জীবনে চলার পথে কারও সাথে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত, বুঝে কিংবা না বুঝে যদি কোন ভুল করে থাকি, বা মনে কষ্ট দিয়ে থাকি, কিংবা কারো কোন হক নষ্ট করে থাকি, তাহলে দয়া করে আমাকে ও আমার পরিবার-পরিজনকে ক্ষমা করবেন এবং দোয়া করবেন যাতে মহান রাব্বুল আল-আমিন আমাদের হজ্জ কবুল করেন।
তিনি আরো বলেন, দীর্ঘ দিন প্রবাস জীবনে চলার পথে যারা আমাকে ও আমার পরিবারকে বিভিন্নভাবে সাহায্য-সহযোগিতা করেছেন আমি তাদের সকলের কাছে চিরকৃতজ্ঞ এবং সবার জন্য আল্লাহর দরবারে দোয়া চাইব। মহান আল্লাহ যেন আমাদের সকলকে ক্ষমা করেন। দোয়া করবেন যেন পবিত্র হজ্জ সম্পন্ন করে সুস্থ শরীরে আপনাদের মাঝে ফিরে আসতে পারি।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








