Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাবাজার ইসলামিক সেন্টার (হিফজুল কোরআন) উদ্বোধন, ক্লাস শুরু (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 28 বার

প্রকাশিত: September 3, 2024 | 9:57 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাবাজার ইসলামিক সেন্টার (হিফজুল কোরআন) এর উদ্বোধন হয়েছে গত ১ সেপ্টেম্বর। মাদ্রাসাটির উদ্বোধন উপলক্ষে ব্রঙ্কসের ১৩৫১ ওডেল স্ট্রিটে বাংলাবাজার জামে মসজিদ ভবনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাবাজার জামে মসজিদ কমিটির তত্বাবধানে পরিচালিত নতুন এ মাদ্রাসার ক্লাস শুরু হয়েছে গত ৩ সেপ্টেম্বর থেকে। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
বাংলাবাজার জামে মসজিদের সভাপতি ডা. আবদুস সবুরের সভাপতিত্বে এবং বাংলাবাজার ইসলামিক সেন্টারের প্রধান শিক্ষক হাফিজ বদরুল আলম ও শিক্ষক মাওলানা জোবায়ের আহমেদ রাজুর যৌথ পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাওলানা সৈয়দ সাজিদুল হক।
বিশেষ অতিথি ছিলেন হাফিজ মাওলানা আবু আব্দুল্লাহ মো. আইনুল হুদা, মাওলানা মাসহুদ ইকবাল, বাংলাবাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া, বায়তুল আমান মসজিদের ইমাম ও খতিব মাওলানা আজির উদ্দিন, মাওলানা সাব্বির আহমদ, হাফিজ কাওছার আহমদ, ক্বারী হুজাইকা আহমেদ চৌধুরী, মসজিদের উপদেষ্টা আব্দুর রব দলা মিয় ও ইফতেখার সিরাজ।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন মসজিদ কমিটির সহ সভাপতি মো. এহসান রসুল নাসির, মোহাম্মদ এ হাসান ও মোহাম্মদ আবু সাঈদ, সাধারণ সম্পাদক লালন আহমেদ, সহ সাধারণ সম্পাদক শামিম উদ্দিন, কোষাধ্যক্ষ ইকবাল হোসেন, সহ কোষাধ্যক্ষ সোহেল চৌধুরী, কার্যকরী সদস্য ওয়ালিউর রহমান প্রমুখ।
কমিউনিটি বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানে দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
সাধারণ সম্পাদক লালন আহমেদ জানান, হাফিজে কুরআন ও উলামাদের তত্ত্বাবধানে পরিচালিত বাংলাবাজার ইসলামিক সেন্টারে ফুল টাইম হিফজুল কুরআন, মাদ্রাসা এবং হোম স্কুলিং কোর্স রয়েছে।
গত ৩ সেপ্টেম্বর থেকে নিয়মিত ক্লাস শুরু হয়েছে। মাদ্রাসায় ভর্তি চলছে। ভর্তির বিষয়ে যোগাযোগের (ফোন : ৭১৮-২০৭-৯০৪২ ও ৩৪৭-৬৯৮-৭১৭২।) অনুরোধ জানান হয়েছে।

Situs Streaming JAV