নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশ সোসাইটির ‘সেলিম-আলী’ পরিষদের বিশাল নির্বাচনী সমাবেশ: নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ও স্বচ্ছতার সাথে দায়িত্ব পালনের আহ্বান (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ও স্বচ্ছতার সাথে দায়িত্ব পালনের আহ্বানের মধ্য দিয়ে নিউইয়র্কের ব্রঙ্কসে অনুষ্ঠিত হয়েছে ‘সেলিম-আলী’ পরিষদের নির্বাচনী সমাবেশ। নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ‘সেলিম-আলী’ পরিষদ নির্বাচিত হলে সোসাইটিকে গণমুখি, কল্যাণকর ও জবাবদিহিতামূলক সর্বজনীন সংগঠনে রূপান্তরের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করা হয় সমাবেশ থেকে। গত ১৩ অক্টোবর রোববার রাতে ব্রঙ্কসের গোল্ডেন প্যালেস পার্টি হলে ‘সেলিম-আলী’ প্যানেলের ব্রঙ্কস নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে এ নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।
‘সেলিম-আলী’ প্যানেলের ব্রঙ্কস নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাহবুব আলমের সভাপতিত্বে এবং ব্রঙ্কস নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শামীম আহমেদ, কর্মকর্তা শামীম মিয়া ও রেজা আবদুল্লাহ স্বপনের যৌথ পরিচালনায় এ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সভাপতি বদরুল হোসেন খান, বাংলাদেশ সোসাইটির সাবেক সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী সোসাইটির সাবেক সিনিয়র সহ সভাপতি আজহারুল হক মিলন ও সদস্য সচিব কাজী তোফায়েল ইসলাম, উপদেষ্টা আকতার হোসেন, বাংলাবাজার বিজনেস সোসিয়েশনের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, ব্রঙ্কস নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী মুমিনুল ইসলাম, উপদেষ্টা জুনেদ চৌধুরী, সভাপতি প্রার্থী আতাউর রহমান সেলিম, সিনিয়র সহ সভাপতি প্রার্থী মহিউদ্দিন দেওয়ান, সহ সভাপতি প্রার্থী কামরুজজামান কামরুল, সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ আলী, সহকারী সাধারণ সম্পাদক প্রার্থী আবুল কালাম ভুইয়া, কোষাধ্যক্ষ প্রার্থী মফিজুল ইসলাম ভুইয়া রুমী, সাংগঠনিক সম্পাদক প্রার্থী ডিউক খান, সাংস্কৃতিক সম্পাদক প্রার্থী অনিক রাজ, প্রচার ও জনসংযোগ সম্পাদক প্রার্থী রিজু মোহাম্মদ (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), সমাজ কল্যাণ সম্পাদক প্রার্থী জামিল আনসারী, সাহিত্য সম্পাদক প্রার্থী মোহাম্মদ এ আখতার বাবুল, স্কুল ও শিক্ষা বিষয়ক প্রার্থী সম্পাদক হাসান জিলানী এবং কার্যকরী সদস্য প্রার্থী মোহাম্মদ সিদ্দিক পাটোয়ারী, হারুন চেয়্যারম্যান, আবুল কাশেম চৌধুরী, জাহাঙ্গীর সেহরাওয়ার্দী, মনসুর আহমেদ ও হাসান খান।
আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম, ব্রুকলীন ও ওজনপার্ক নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী নাঈম টুটুল, কমিউনিটি এক্টিভিস্ট আব্দুস সহীদ, আব্দুর রকিব মন্টু, হাসান আলী, মখন মিয়া, কফিল চৌধুরী, সামাদ মিয়া জাকারিয়া, বেলাল ইসলাম, এ ইসলাম মামুন, মোজাফ্ফর হোসেন, আবুল খায়ের আখন্দ, মিয়া মোঃ দাউদ, আব্দুল মুহিত, আনোয়ার জাহিদ, আনোয়ারুল আলম, শ্যামল চন্দ, মাজকুরুল, শাহ বদরুজ্জামান রুহেল, লিয়াকত আলী, আমীন মেহেদী, জামাল উদ্দিন আহমেদ, মছনুর রহমান, হেলাল উদ্দিন, গহর কিনু চৌধুরী, আব্দুর রউফ প্রমুখ।
সমাবেশে ‘সেলিম-আলী’ প্যানেলের কর্মী-সমর্থকরা ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন সমাজ কল্যাণ সম্পাদক প্রার্থী জামিল আনসারী। প্রবিত্র গীতা থেকে পাঠ করেন সুধাংশু মন্ডল।
নির্বাচনী সমাবেশে ‘সেলিম-আলী’ প্যানেলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ। এ প্যানেলের প্রার্থীরা হলেন: সভাপতি আতাউর রহমান সেলিম, সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ সভাপতি কামরুজজামান কামরুল, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সহকারী সাধারণ সম্পাদক আবুল কালাম ভুইয়া, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভুইয়া রুমী, সাংগঠনিক সম্পাদক ডিউক খান, সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজ, প্রচার ও জনসংযোগ সম্পাদক রিজু মোহাম্মদ (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), সমাজ কল্যাণ সম্পাদক জামিল আনসারী, সাহিত্য সম্পাদক মোহাম্মদ এ আখতার বাবুল, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক আশ্রাফ আলী লিটন, স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক হাসান জিলানী এবং কার্যকরী সদস্য মোহাম্মদ সিদ্দিক পাটোয়ারী, হারুন চেয়্যারম্যান, আবুল কাশেম চৌধুরী, জাহাঙ্গীর সেহরাওয়ার্দী, মনসুর আহমেদ ও হাসান খান।
সমাবেশে বক্তারা সোসাইটির আগামী নির্বাচনে ‘সেলিম-আলী’ প্যানেলের প্রার্থীদের যোগ্য পার্থী হিসেবে উপস্থাপন করে তাদের নির্বাচিত করার জন্য সবার সহযোগিতা ও ভোট কামনা করেন।
‘সেলিম-আলী’ প্যানেল নির্বাচিত হলে অনিয়ম-দুর্নীতিমুক্ত বাংলাদেশ সোসাইটি গড়ার অঙ্গীকার করেন প্রার্থীরা। তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সবার সহযোগিতা কামনা করেন। সোসাইটির ভাবমূর্তি রক্ষার্থে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ও স্বচ্ছতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সভায় সভাপতি প্রার্থী আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ আলী সংশ্লিষ্ট সকলের দোয়া ও ভোট প্রার্থনা করে বলেন, তাদের প্যানেল নির্বাচিত হলে ঐক্যবদ্ধ কমিউনিটি, মূলধারায় শক্ত অবস্থান ও বাংলাদেশ সেন্টার প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়ন, নতুন প্রজন্মের সাথে সেতুবন্ধন সুদৃঢ় করে সোসাইটিকে আরো গণমুখি, কল্যাণকর ও জবাবদিহিতামূলক সর্বজনীন সংগঠনে রূপান্তরের প্রদক্ষেপ গ্রহন করবেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের ‘মাদার সংগঠন’ হিসেবে পরিচিত বাংলাদেশ সোসাইটি ইনক এর দ্বি-বার্ষিক কার্যকরি কমিটির (২০২৫-২০২৬) নির্বাচন আগামী ২৭ অক্টোবর রোববার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৫টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন করা হবে। এ নির্বাচনে অপর প্রতিদ্বন্দ্বি প্যানেল হচ্ছে ‘রুহুল-জাহিদ’ পরিষদ।
সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট জামাল আহমেদ জনির নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের অন্য সদস্যরা হলেন: আব্দুল হাকিম মিয়া, মোঃ আনোয়ার হোসেন, আব্দুল মান্নান, মোহাম্মদ হেলাল উদ্দিন, মাহবুবুর রহমান বাদল ও আহবাব চৌধুরী খোকন।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








