নিউইয়র্কের ব্রঙ্কসে মেগা কনসার্ট, পারর্ফম শেষে মৌসুমী-ওমর সানিকে খলিল বিরিয়ানীর আপ্যায়ন (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/1424901607650585/
https://www.youtube.com/watch?v=tRYcmMohyeI
https://www.youtube.com/watch?v=snWcdcweuXc
https://www.youtube.com/watch?v=qtjGUkmkG24
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের ব্রঙ্কসে গোল্ডেন প্যালেসে গত মঙ্গলবার আয়োজন করা হয়েছিল মেগা কনসার্টের। ফুলকলি ফাউন্ডেশন নিউইয়র্ক এ কনসার্টের আয়োজন করে। কনসার্টে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় নায়ক নায়িকা জুটি ওমর সানি ও মৌসুমী পারর্ফম করেন। অতিথি দম্পতি মৌসুমি-ওমর সানি দর্শকদের উদ্দেশ্যে প্রিয় গানের সঙ্গে অভিনয় করে দেখিয়েছেন। অনেক প্রবাসী বাংলাদেশি মৌসুমী ও ওমর সানিকে পেয়ে উচ্ছ্বসিত হন। কেউ কেউ তাদের পাশে দাঁড়াতে, হাত মেলাতে এবং সেলফি তুলতে ব্যাকুল ছিলেন। ভুলেননি নায়ক-নায়িকার সঙ্গে ছবি তুলে নিজেদের ফেইসবুকের ওয়ালে দিতেও।

অনুষ্ঠানে সংগীতশিল্পী রানো নেওয়াজ, শারমিন তানিয়া সহ স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন। উপস্থাপনা করেন মেগা কনসার্টের গ্র্যান্ড স্পন্সর মোহাম্মদ এন মজুমদার ও প্রবাসের জনপ্রিয় উপস্থাপিকা শামসুন নাহার নিম্মি।

ফুলকলি ফাউন্ডেশনের কর্ণধার ও মেগা কনসার্টের আয়োজক বেলাল আহমেদ ছাড়াও বক্তব্য রাখেন মামুন’স টিউটোরিয়ালের প্রিন্সিপাল শেখ আল মামুন, এনওআই ইন্স্যুরেন্সের কর্ণধার শাহ নেওয়াজ, এশিয়ান মাল্টি সার্ভিস ইনক’র প্রেসিডেন্ট অ্যান্ড সিইও সাইদুর রহমান লিংকন, খলিল বিরিয়ানীর কর্ণধার খলিলুর রহমান, সিপিএ আহাদ আলী, রেক্সোনা মজুমদার, ডা. নাহিদ খান, মামুন ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে মৌসুমি, ওমর সানি ও শাহ নেওয়াজের হাতে মজুমদার ফাউন্ডেশনের ক্রেস্ট তুলে দেয়া হয়। অনুষ্ঠানে ব্যাপক দর্শক উপস্থিতি সামাল দিয়ে গিয়ে আয়োজকদের হিমশিত খেতে হয়।

বেবি নাজনীন মেগা কনসার্টে পারফর্ম করার কথা থাকলেও তিনি ছিলেন অনুপস্থিত।

কনসার্ট শেষে ব্রঙ্কসের খলিল পার্টি সেন্টারে খলিল বিরিয়ানীর মজাদার খাবার দিয়ে মৌসুমী-ওমর সানিকে আপ্যায়ন করা হয়। তারা খাবারের উচ্ছ্বসিত প্রশংসা করেন।
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








