Sunday, 8 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ম্যানহাটনে কার্যকর হলো কনজেসশন চার্জ : ৬০ স্ট্রিট থেকে ডাউনটাউন

অনলাইন ডেস্ক পঠিত: 160 বার

প্রকাশিত: January 9, 2025 | 3:27 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক সিটিতে ৫ জানুয়ারি রোববার থেকে কনজেসশন বা যানজট চার্জ কার্যকর হয়েছে। যানজট কমানো এবং পাবলিক ট্রান্সপোর্টের উন্নয়নে তহবিল সংগ্রহের লক্ষ্যে চালু হওয়া এই চার্জ কার্যক্রম সিটির ট্রাফিক নীতিতে একটি বড় পরিবর্তন আনবে। ম্যানহাটনের ৬০ স্ট্রিট থেকে ডাউনটাউন পর্যন্ত সড়কে কনজেসশন চার্জ কার্যকর হবে।
নতুন নিয়ম অনুযায়ী, গাড়ি চালকদের পিক আওয়ারে যানজট এলাকায় প্রবেশ করতে দিনে একবার ৯ ডলার এবং অন্যান্য সময়ে ২.২৫ ডলার চার্জ দিতে হবে। এছাড়া ছোট ট্রাকের জন্য ১৪.৪০ ডলার এবং বড় ট্রাক বা ট্যুরিস্ট বাসের জন্য ২১.৬০ ডলারের টোল ধার্য করা হয়েছে।
কনজেসশন কার্যক্রম ম্যানহাটনের সেন্ট্রাল পার্কের দক্ষিণ অংশে কার্যকর হবে, যেখানে টাইমস স্কয়ার, এম্পায়ার স্টেট বিল্ডিং এবং ওয়াল স্ট্রিটের মতো গুরুত্বপূর্ণ স্থানগুলো অন্তর্ভুক্ত। ৪০০টি লেনের জন্য ১ হাজার ৪০০’র বেশি ক্যামেরা এবং ৮০০’র বেশি সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।
কনজেশন ফি/টোল ছাড়া কুইন্স ও ব্রংকসের মধ্যে যাতায়ত করা যাবেনা। ব্রংকস থেকে ম্যানহাটন হয়ে কুইন্স ব্যরো/৫৯ স্ট্রিট ব্রিজ ব্যবহার করলে ৯ ডলার টোল দিতে হবে। ব্রংকস থেকে কুইন্সে আসার সময় এই ব্রিজে উঠতে হলে অবশ্যই ৫৮, ৫৯ বা ৬০ স্ট্রিট ক্রস করতে হবে। আর গুণতে হবে ৯ ডলার টোল। একইভাবে আপার ম্যানহাটন থেকে কুইন্স ব্যরো ব্রিজ কুইন্সবাসী ব্যবহার করলেও গুণতে হবে ৯ ডলার। কুইন্সবাসীরা ব্রংকসে বিনা টেলে যেতে পারলেও ফিরতে পথে এই ব্রিজে উঠতে চাইলে টোল দিতেই হবে। যুগযুগ ধরে টোল এভয়েড করার জন্য ব্রংকস ও কুইন্স বাসিন্দারা এই ব্রিজ ব্যবহার করতেন। সে সুযোগ বন্ধ হয়ে গেছে । বরং ট্রাইব্যরো, হোয়াইট েেস্টন কিংবা থ্রগসনেক ব্রিজ ব্যবহার করলে টোল দিতে হবে প্রতিবার ৬.৯৪ ডলার।
শুধুমাত্র কুইন্স থেকে কুইন্স ব্যরো ব্রিজের আপার লেভেল ব্যবহার, ৬২ স্ট্রি দিয়ে বের হওয়া, আপটাউন, ব্রংকস কিংবা এফডিআর ড্রাইভে প্রবেশ করলে কোন টোল নেই। ব্রংকসবাসীরা এফডিআর ড্রাইভ ধরে ব্রুকলিন ব্রিজ নিয়ে ২৭৮ ইস্ট হাইওয়ে হয়ে কুইন্স গেলেই টোল থেকে রেহাই পাবেন। মিডটাউন বা ডাউনটাউনের কনজেশন এলাকায় না প্রবেশ করেও কুইন্স ও ব্রংক্সবাসীদের এই টোল দিতে হচ্ছে।
২০২৩ সালে নিউইয়র্ক টানা দ্বিতীয়বারের মতো বিশ্বের সবচেয়ে যানজটপূর্ণ শহর হিসেবে তালিকাভুক্ত হয়েছিল। তখন থেকে বিষয়টি একটু বেশিই ভাবিয়ে তুলে শহরের কর্তৃপক্ষকে। মেট্রোপলিটন ট্রানজিট অথরিটির (এমটিএ) প্রধান নির্বাহী জান্নো লিবার জানিয়েছেন, এই কার্যক্রম শহরের ট্রাফিক সমস্যা সমাধানের পাশাপাশি পাবলিক ট্রান্সপোর্টের জন্য বিলিয়ন ডলারের তহবিল সংগ্রহে সহায়তা করবে।
নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল দুই বছর আগে এই উদ্যোগের ঘোষণা দিলেও নানা প্রতিক্রিয়া ও পরিবেশগত প্রভাব নিয়ে উদ্বেগের কারণে স্কিমটি বিলম্বিত হয়। তবে সমালোচনার মধ্যেও এটি শেষ পর্যন্ত কার্যকর হলো।
নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই স্কিমের কড়া সমালোচনা করেছেন এবং অফিসে ফিরে তা বাতিল করার প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া স্থানীয় রিপাবলিকান এবং নি্ইুয়র্ক ও নিউজার্সির বাসিন্দারা কনজেসশন চার্জের বিরোধিতা করে এটিকে ‘অযৌক্তিক অর্থ আদায়ের প্রক্রিয়া’ বলে আখ্যা দিয়েছেন।

Situs Streaming JAV