Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ‘আনন্দধ্বনি’র জমজমাট প্রভাতী বর্ষবরণ ১৪৩১ (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 48 বার

প্রকাশিত: April 19, 2024 | 12:30 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ‘আনন্দধ্বনি’র প্রভাতী বর্ষবরণ ১৪৩১ অনুষ্ঠিত হয় জ্যামাইকার ১৭৬-২১ ওয়েক্সফোর্ড ট্যারেসের দ্য মেরি লুইস একাডেমিতে। জমজমাট এ অনুষ্ঠান শুরু হয় ১৪ এপ্রিল সকাল সোয়া আটটায়। সকাল সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত ছিল ব্রেকফাস্ট। দেশীয় সব খাবার দিয়ে অতিথিদের অ্যাপায়ন করা হয়। বৈশাখী আহার হয় বেলা ১২টায়। অনুষ্ঠানে প্রবেশের জন্য কোনো ফি ছিল না।
অনুষ্ঠানে চমক হিসেবে ছিলেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী অদিতি মোহসীন। তিনি লাইভে গান পরিবেশন করেন। তিনি শ্রোতাদের তার গানের মাধ্যমে মুগ্ধ করেন।
এখানে গানের পাশাপাশি ছিল নৃত্য পরিবেশনা। সমবেত কণ্ঠে বর্ষবরণ অনুষ্ঠানে একক সংগীত পরিবেশনাও ছিল। অন্যদের মধ্যে একক সংগীত পরিবেশন করেন উত্তর আমেরিকার জনপ্রিয় কণ্ঠশিল্পী শাহ মাহবুব।
অনুষ্ঠানে যোগ দেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল নাজমুল হুদা।
অনুষ্ঠানে রাহাত মুক্তাদির ও মিথুন আহমেদের আবৃত্তি ভিন্ন মাত্রা যোগ করে। রাহাত মুক্তাদির প্রথমে তার বাবার লেখা একটি কবিতা আবৃত্তি করেন। এরপর তিনি কবি কাজী নজরুল ইসলামের লেখা সুষ্টি সুখের উল্লাসে কবিতাটি আবৃত্তি করেন।
অনুষ্ঠানের সঙ্গে ছিল শাহ গ্রুপ, আকাশ মেডিকেল কেয়ার, পিজি হোম কেয়ার ইনক। সহযোগিতায় ছিল জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটিসহ বিভিন্ন প্রতিষ্ঠান।
দুপুরে অনুষ্ঠানের শেষ পর্যায়ে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি সবার জন্য খাবারের আয়োজন করে। মধ্যাহ্নভোজ দায়িত্বে ছিলেন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার।

Situs Streaming JAV