নিউইয়র্কে ইউএসবিসিসিআই রিয়েল এস্টেট এক্সপো ৩ মে (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ইউএস বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-ইউএসবিসিসিআই রিয়েল এস্টেট এক্সপো আগামী ৩ মে শনিবার নিউইয়র্কের লা গার্ডিয়া ম্যারিয়ট হোটেলে “রিয়েল এস্টেট এক্সপো ২০২৪” আয়োজন করতে যাচ্ছে। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী। এক্সপোতে ১০০ জনেরও বেশি রিয়েল এস্টেট পেশাজীবী ও ৬০টি প্রতিষ্ঠান অংশ নেবে। গত ৩ এপ্রিল জামাইকায় ইউএসবিসিসিআই’র এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ইউএসবিসিসিআই-এর লক্ষ্য, প্রবাসী বাংলাদেশীসহ সকল কমিউনিটির জন্য রিয়েল এস্টেট বাজারকে সহজলভ্য করা। এই এক্সপো শুধু লেনদেনের জায়গা নয়, এখানে মানুষ বাড়ি কেনার আগে-পরে কী করবেন, তা শিখতে পারবেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এক্সপোতে প্রথমবারের মতো নিউইয়র্কে বাড়ি ক্রয়ে ১% ডাউন পেমেন্ট, ইসলামিক শরিয়া-সম্মত গৃহঋণ, সরকারি অনুদান এবং মর্টগেজ সুবিধা সম্পর্কে সরাসরি তথ্য ও আবেদনের সুযোগ থাকবে। পাশাপাশি, বিশেষজ্ঞ প্যানেল আলোচনা, বিনিয়োগ কৌশল, আইনি পরামর্শ এবং নতুন ক্রেতাদের জন্য হোম অউনারশিপ গাইড প্রদান করা হবে।
আয়োজকদের মতে, এটি শুধু বাড়ি কেনাবেচার মঞ্চ নয়, বরং রিয়েল এস্টেট সেক্টরে সচেতনতা তৈরির একটি উদ্যোগ। ইভেন্টে প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে হলেও আগাম রেজিস্ট্রেশন বাধ্যতামূলক।
সংবাদ সম্মেলনে ইউএসবিসিসিআই সভাপতি লিটন আহমেদ-এর সভাপতিত্বে এবং সংগঠনের পরিচালক শেখ ফরহাদের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি ইসমাইল আহমেদ, কোষাধ্যক্ষ আহাদ আলী সিপিএ, পরিচালক মিলি ভুইয়া, লিস্টেল গ্রাটিও, হাসিব রুবিও, কাজী জাহাঙ্গীর, মোহাম্মদ কবির প্রমুখ। এতে সংগঠনের পরিচালকবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ইভেন্টে আয়োজকদের ধারণা, ভিড় এড়াতে দর্শকদের অগ্রিম টিকেট বুক করতে হবে। রেজিস্ট্রেশন ও বিস্তারিত জানতে www.usbccireexpo.com/ticket ভিজিট করতে অনুরোধ করা হয়েছে।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








