Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ইঞ্জিনিয়ার আব্দুস সবুর এমপি’র সর্বজনীন সংবর্ধনা আয়োজনের ব্যাপক প্রস্তুতি, একাধিক মতবিনিময় সভা

অনলাইন ডেস্ক পঠিত: 143 বার

প্রকাশিত: July 5, 2024 | 5:18 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আইইবির সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সবুরের যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষ্যে সর্বজনীন সংবর্ধনা আয়োজনে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে কুমিল্লাবাসী। এ উপলক্ষে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বিশিষ্ট শিল্পপতি বশিরুল আলম মিয়াজী নিউইয়র্কে ব্যস্ত সময় অতিবাহিত করছেন। যুক্তরাষ্ট্রে বসবাসরত দাউদকান্দি-তিতাস বাসির সাথে বশিরুল আলম মিয়াজীর একাধিক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গত ১লা জুলাই নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ইটজি চাইনিজ রেস্টুরেন্ট পার্টি হলে বাংলাদেশ সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার দাউদকান্দির এডভোকেট জামাল আহমেদ জনির সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দলমত নির্বিশেষে কমিউনিটির লিডার থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন। সভায় বশিরুল আলম মিয়াজী সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, দাউদকান্দি তিতাসবাসির আশা-আকাঙ্ক্ষার প্রতীক, আধুনিক দাউদকান্দি তিতাস বিনির্মাণের স্বপ্নদ্রষ্টা ইঞ্জিনিয়ার আব্দুস সবুর এমপির সংবর্ধনা অনুষ্ঠান বিশ্বের রাজধানীখ্যাত নিউইয়র্ক সিটিতে আয়োজন করতে পারা আমাদের জন্য সৌভাগ্যের। উক্ত অনুষ্ঠানকে সফল, সার্থক ও প্রাণবন্ত করতে দল-মত নির্বিশেষে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
সভায় আরো বক্তব্য রাখেন রুহুল আমিন সরকার, বাংলাদেশ সোসাইটির সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী, কুমিল্লা সোসাইটির সভাপতি সালাউদ্দিন চৌধুরী, পাঁচগাছিয়া ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন চৌধুরী, দেওয়ান সাত্তার, রাসেল সরকার, হাসান কবির সুমন, নুরুল আমিন রিটু, ওয়ালীউদ্দিন সরকার, মাইনউদ্দিন ভুইয়া সুমন, সেলিম আহমেদ, মাইনউদ্দিন মিয়াজী, মোঃ শামীম খান, মোশাররফ হোসেন,একরামুল হক, শাহদাত হোসেন টিপু, ইকবাল খান, মনসুর আহমেদ মিয়াজী, রাশেদুল পাটোয়ারী, আলহাজ্ব তারেক খন্দকার, মোঃ জাকির হোসেন, সাইদুজ্জামান রিংকু, রমজান আলী, রেজা করিম,মোঃ হাবিব উল্লাহ, কাউসার রায়হান, আবুল কালাম, রাজন হাসান, এইচ আর ভুইয়া আখলাছ, আরিফ সরকার, জুনায়েদ মিয়াজী, ফিরোজ আহমেদ, আব্দুল আলীম মিয়া, মোঃ রনি, আলম হোসেন, মোঃ হোসাইন, মোঃ জামান, আঃ রাজ্জাক, জাহিদুর রহমান,শামসুদ্দিন বসির,জামিল মিয়াজী, আরিফ আহমেদ, ইন্দ্রজিত সাহা, ওয়াসির খান, কামরুল হাসান, সোহেল সরকার প্রমুখ। সভা সঞ্চালনা করেন আ.স.ম. খালেদুর রহমান মিয়াজী সবুজ।


এছাড়াও গত ২৪ শে জুন নিউইয়র্ক সিটির ব্রুকলিনে হালাল বাস্কেট রেস্টুরেন্ট পার্টি হলে বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি ডঃ এনামুল হক এমডির সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বশিরুল আলম মিয়াজী তার বক্তব্যে বরেণ্য সাংসদ ইঞ্জিনিয়ার আব্দুস সবুর এমপির সংবর্ধনা অনুষ্ঠানের লক্ষ্যে এই মতবিনিময় সভায় আগত সকলকে ধন্যবাদ জানান এবং সকলের সহযোগিতা কামনা করেন। উক্ত সভায় আরো বক্তব্য রাখেন ইয়ার আহমেদ পাটোয়ারী, পাঁচগাছিয়া ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন চৌধুরী, মোঃ আবু মুসা,হাজ্বী নুরুল ইসলাম,রেজাউল করিম, এ সিদ্দিক, রাসেল সরকার, শাহ নেওয়াজ সরকার (শানু), আ.স.ম. খালেদুর রহমান মিয়াজী সবুজ, নুরুল আমিন রিটু, মনসুর আহমেদ মিয়াজী, নুরুল ইসলাম সুজন, হাসান কবির সুমন, মোখলেসুর রহমান,নুরে আলম,মামুন হোসেন বিপ্লব, আঃ হান্নান ভুইয়া,ইন্জিঃ রাসেল, সাইফুল সরকার,মোঃ আলী মিয়াজী,মোঃ সোহেল মিয়া, রিয়লেটর আলম হোসেন, মোঃ সালাউদ্দিন প্রমুখ। সভায় সঞ্চালনা করেন ইউনুস সরকার।
আইইবির সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সবুর যুক্তরাষ্ট্র সফরে আসলে তাকে এ সংবর্ধনা দেয়া হবে।

Situs Streaming JAV