Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ারের ব্রঙ্কস কার্যালয় উদ্বোধন

অনলাইন ডেস্ক পঠিত: 147 বার

প্রকাশিত: August 18, 2019 | 11:45 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের ব্রঙ্কসে ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ারের কার্যালয় উদ্বোধন হয়েছে। ফিতা কেটে অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হোম কেয়ারের চেয়ারম্যান ও সিইও গিয়াস আহমেদ। তাকে অভ্যর্থনা জানান ব্রঙ্কস অফিসের চিফ এডভাইজার হাজী ইকবাল হোসেন ও ডাইরেক্টর মিডিয়াকর্মী মাহফুজ আদনান। এসময় তার সঙ্গে ছিলেন সাংবাদিক রিমন ইসলাম, ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ারের জ্যাকসন হাইটস অফিস কর্মকর্তা জাকিয়া, সুমাইয়া, তাসমিয়া প্রমুখ।

সভায় বাংলাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও বাংলাবাজার মসজিদ কমিটির সভাপতি গিয়াস উদ্দিন বলেছেন, কমিউনিটির সেবায় ব্যবসায়ীদের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কমিউনিটি একটিভিস্টদের পাশাপাশি ব্যবসায়ীরা কমিউনিটিকে শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে সাহায্য করেন।
গত ১ আগস্ট ব্রঙ্কসের ক্যাসল হিল ওয়েস্টচেস্টার এভিনিউতে ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ার অফিস উদ্বোধন কালে তিনি আরও বলেন, বয়স্কদের সেবা দানে হোম কেয়ারগুলো অত্যন্ত ভালো কাজ করছে। এতে অনেকেই এর সুবিধা গ্রহণ করে সময়কে উপভোগ করছেন।
মাহফুজ আদনানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজসেবী শাহজাদ আলী, ব্যবসায়ী ও সাবেক স্কুল শিক্ষক মনজুর ই মৌলা, আগর ও আতর ব্যবসায়ী হাজী ইকবাল হোসেন, বাংলা বাজার মসজিদের ইমাম মাওলানা আবুল কাশেম ইয়াহইয়া ও সহযোগি ইমাম হাফিজ তফাদার, সিপিএ কামরুল হাসান, সিপিএ জাকির চৌধুরী, বিহঙ্গ প্রিন্টিং এর আব্দুল হাকিম, কমিউনিটি লিডার ফজলে আবিদ খান প্রমুখ। পরে বাংলাবাজার মসজিদের ইমাম মাওলানা আবুল কাশেম ইয়াহইয়া দোয়া পরিচালনা করেন। পরে ব্রঙ্কস অফিসের পক্ষ থেকে সকলকে আপ্যায়িত করা হয়।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV