Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ‘এ-এইচ ১৬ ড্রিম ফাউন্ডেশন’র স্কুল সাপ্লাই বিতরণ

অনলাইন ডেস্ক পঠিত: 157 বার

প্রকাশিত: September 11, 2019 | 8:00 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক সিটির চলতি শিক্ষা বছরের অর্ধ শতাধিক শিক্ষার্থীদের মাঝে স্কুল সাপ্লাই বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘এ-এইচ ১৬ ড্রিম ফাউন্ডেশন ইনক’। এ উপলক্ষ্যে গত ৮ সেপ্টেম্বর রোববার দুপুরে জ্যামাইকার পারসন্স বুলেভার্ডস্থ ফুলতলি ইসলামিক সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্টারের ইমাম ও খতিব মাওলানা সৈয়দ সাজিদুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটি ইনক’র সাবেক সহ সভাপতি কাজী আজহারুল হক মিলন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ সভাপতি আব্দুর রহীম হাওলাদার, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ, পূবালী ব্যাংকের সাবেক এজিএম আজিজুল হক, ফুলতলি ইসলামিক সেন্টারের সহ সভাপতি সৈয়দ মহিদুর রহমান সুহেলজয়েন্ট ট্রেজারার আলমগীর হুসাইন, শিক্ষক হাফেজ নজম উদ্দিন ও মওলানা জামাল হুসাইন সহ হাফেজ আব্দুল মান্নান, লুৎফর রহমান চৌধুরী রুহেল, তাব্বির আহমেদ, মাজেদুল হক প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ড্রিম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলী হোসেন। উল্লেখ্য, ২০১৫ সালে ‘এ-এইচ ১৬ ড্রিম ফাউন্ডেশন ইনক’ প্রতিষ্ঠার পর থেকেই প্রতি বছর শিক্ষার্থীদের মাঝে স্কুল সাপ্লাই বিতরণ ছাড়াও গুণী ব্যক্তিদের সংবর্ধনা এবং বাংলাদেশের বিভিন্ন জাতীয় পালন করে আসছে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন হাফেজ জুবায়ের আহমেদ রাজু। অনুষ্ঠানে ফুলতলি ইসলামিক সেন্টারের পক্ষ থেকে আলী হোসেনকে একটি উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, নিউইয়র্কের জ্যামাইকায় বসবাসকারী আলী হোসেন তার পিতার নামে ফাউন্ডেশন প্রতিষ্ঠার মাধ্যমে সমাজকর্মে যে দৃষ্টান্ত স্থাপন করছেন তা আমাদের পথ দেখাবে। ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর পরই থেকেই শিক্ষার্থীদের মাঝে স্কুল সাপ্লাই বিতরণ কর্মসূচী গ্রহণ করে প্রশংসার দাবীদার হয়েছেন। বক্তারা ড্রিম ফাউন্ডেশনের কর্মকান্ডের প্রশংসা করেন এবং আগামী দিনে কর্মকান্ডে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। পরে অতিথিবৃন্দ ছোট ছোট অর্ধ শতাধিক শিক্ষার্থীদের মাঝে স্কুল সাপ্লাই’র সামগ্রী বিতরণ করা হয়। বিশেষ মুনাজাতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV