নিউইয়র্কে গাঙচিল এর ১০০ তম আসরে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা ও সাহিত্য পাঠ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে গত ৪ আগষ্ট অনুষ্ঠিত গাঙচিল এর ১০০ তম আসরে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা ও সাহিত্য পাঠ অনুষ্ঠিত হয়। শোকের মাস আগষ্ট। এই আগষ্টে ১৯৭৫ সালে যারা শহীদ হয়েছিলেন তাদের প্রত্যেকের উপর স্মৃতিতর্পন করা হয়। বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর ছয়জন আত্মস্বীকৃত খুনিকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্য্যকরের আহ্বান জানানো হয়। কবি নিখিল কুমার রায় এর সভাপতিত্বে এং খান শওকতের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশী আমেরিকান কারেকশান এসোসিয়েশন এর সভাপতি ক্যাপ্টেন মোতাসির মিঞা, সাধারণ সম্পাদক মোঃ রহমান, সহ-সভাপতি আমীর আলী, মোঃ কামাল উদ্দিন, ফরিদ আহমেদ, জিয়াউল ইসলাম, কোবরাতুন নেসা, ফারহানা বেগম, সাজিদ তালুকদার, নাসিরউদ্দিন আহমেদ, মোঃ আব্দুল করীম, আব্দুল জব্বার এবং শহীদ মোল্লা।
সভাপতি কবি নিখিল রায় বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতোনা। তার ঋন আমরা কোনদিনই শোধ করতে পারবোনা। তার মতো বিশ্বনন্দিত নেতাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে বা জেলখানায় আটকে রেখে, কারো পক্ষেই নির্বিঘেœ দেশ পরিচালনা সম্ভব ছিলনা। তাই নিজেদেরকে রক্ষার জন্যই ষড়যন্ত্রকারীরা জাতির পিতা বঙ্গবন্ধুকে স্বপরিবারে নৃশংসভাবে হত্যা করে। বাকশাল চালু হয়ে গেলে বঙ্গবন্ধুকে এভাবে হত্যা করা সম্ভব হতোনা। কারন দেশের মানুষ বিনামূল্যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এবং কর্মসংস্থানসহ সকল সুযোগ সুবিধা পেয়ে গেলে তাদের কাছে বঙ্গবন্ধুর বিরুদ্ধে বললে কাজ হতোনা। তাই, বাকশাল চালু হওয়ার আগেই খুনীচক্র বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যা করে এবং বাকশাল সম্পর্কে মিথ্যা কুৎসা প্রচার করে। বঙ্গবন্ধুকে নিয়ে প্রচুর কবিতা-গান-প্রবন্ধ রচিত হয়েছে কিন্তু তাকে নিয়ে তথ্যভিত্তিক নাটক খুব একটা রচিত হয়নি। কারন তাকে নিয়ে নাটক রচনা এবং মঞ্চায়ন অতটা সহজ নয়। বিষয়টা লেখকের জীবনের জন্য হুমকী স্বরূপ হতে পারে। লন্ডন প্রবাসী আব্দুল গাফফার চৌধুরী এবং নিউইয়র্ক প্রবাসী খান শওকত এর রচিত নাট্য গ্রন্থ আমরা পেয়েছি। খান শওকত রচিত ২৮টি নাটকের গ্রন্থ ‘বঙ্গবন্ধু নাট্যসমগ্র’ নিয়েও আলোচনা করা হয়।
বরাবরের মতো প্রতিমাসের ১ম রোববার হিসেবে ১০১ তম আসরটি আগামী ১লা সেপ্টেম্ব^র ৫ ঘটিকায় গাঙচিল কার্য্যালয়ে (৭১-২৪ রুজাভেল্ট এভিন্যু, দোতলা) অনুষ্ঠিত হবে। এবিষয়ে আগ্রহীদের ৯১৭-৮৩৪-৮৫৬৬, ৩৪৭-৮১৯৫৬২৯ অথবা ৩৪৭-৪৭১-৭৫৮৯ নং এ যোগাযোগের আহবান জানানো হয়েছে।
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








