Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে চতুর্থ বাংলাদেশ রেমিট্যান্স ফেয়ার ১৯ ও ২০ এপ্রিল

অনলাইন ডেস্ক পঠিত: 5 বার

প্রকাশিত: February 10, 2025 | 10:29 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে দুই দিনব্যাপী ‘চতুর্থ রেমিট্যান্স ফেয়ার ২০২৫’ অনুষ্ঠিত হবে ১৯ ও ২০ এপ্রিল। এ মেলা আমেরিকা থেকে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ আরো বাড়াতে ভূমিকা রাখবে বলে ধারণা করছে আয়োজক কমিটি। বাংলাদেশ-ইউএসএ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিইউসিসিআই) এবং ইউএসএ-বাংলা বিজনিস লিংক যৌথভাবে এ মেলার আয়োজক। এবারের মেলা নিউ ইয়র্কে বাংলাদেশীদের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত জ্যাকসন হাইটে অনুষ্ঠিত হবে। সঙ্গে অর্থনীতিবিষয় বাংলাদেশের দুটি দৈনিক, বণিক বার্তা (বাংলা), দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (ইংরেজি),-র সঙ্গে টেলিভিশন চ্যানেল একাত্তর এবং নিউ ইয়র্ক ভিত্তিক টেলিভিশন চ্যানেল টিবিএন২৪ ও সাপ্তাহিক ‘ঠিকানা’ মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হয়েছে।

এবারের মেলার প্রতিপাদ্য হলো- ‘লিগ্যাল রেমিট্যান্স, বেটার বাংলাদেশ’। বৈধ পথে আসা প্রবাসী আয়ের মাধ্যমে যেমন দেশের রিজার্ভ স্থিতিশীল থাকবে, তেমনি উন্নয়েনযাত্রা থাকবে অব্যাহত।
চতুর্থ রেমিট্যান্স ফেয়ার ২০২৫ উদ্বোধন করবেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আহসান এইচ মনসুর।
উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন সরকারী ও বেসরকারী খাতের বিভিন্ন প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে ব্যাংক, মোবাইল ব্যাংকিং, অ্যাপ ডেভলোপার, মানি একচেঞ্জ ও বিভিন্ন চ্যানেল পার্টনার। মেলায় এসব প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবার প্রদর্শনীর পাশাপাশি এ নিয়ে বিভিন্ন সেমিনাল সিম্ফজিয়াম, কিউ অ্যন্ড এ সেশন এবং নেটওয়ার্কিং ডিনার অনুষ্ঠিত হবে। মেলা আয়োজক কমিটির রেমিট্যান্স ফেয়ার এবং অফশোর ব্যাংকিং নিয়ে একটি বিশেষ প্রকাশনাও রাখছে। যেখানে লিখছেন খ্যাতিমান অর্থনীতিবিদ, অধ্যাপক, ব্যাংকার।
নেটওয়ার্কিং সেশনে অংশ নিবেন নিউ ইয়র্ক ফিনান্সিয়াল সার্ভিস ডিপার্টমেন্ট এবং প্রধান প্রধান মানি একচেঞ্জ কোম্পানিসমূহ। যার মাধ্যমে যোগাযোগ স্থাপন এবং রেমিট্যান্স খাতের সর্বশেষ উদ্ভাবনসমূহ এখানে প্রদর্শিত হবে।
এখানে উল্লেখ্য যে, আগের আয়োজনগুলোতে দেশের বৃহৎ ব্যাংক, মানি একচেঞ্জ কোম্পানি, রেমিট্যান্স চ্যানেল পার্টনার অংশগ্রহণ করে। এর মধ্যে উল্লেখযোগ্য ঢাকা ব্যাংক পিএলসি, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পিএলসি, উত্তরা ব্যাংক পিএলসি ইত্যাদি।
২০২৪ সালে অনুষ্ঠিত মেলায় সর্বোচ্চ রেমিট্যান্স সরবরাহকারী হিসেবে পুরস্কার পায় ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং ব্যাংক এশিয়া পিএলসি। এছাড়া সর্বোচ্চ রেমিট্যান্স পার্টনাল চ্যানেল হিসেবে পুরস্কার লাভ করে বিএ এক্সপ্রেস, সানম্যান এক্সপ্রেস এবং স্ট্যান্ডার্ড এক্সপ্রেস।
২০২৫ সালে অনুষ্ঠিতব্য রেমিট্যান্স ফেয়ারে মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হয়েছে দৈনিক ‘বণিক বার্তা’। অর্থনীতি নিয়ে বিশেষায়িত এ পত্রিকাটি রেমিট্যান্স ফেয়ার উপলক্ষ্যে বিশেষ ক্রোড়পত্র পকাশ করবে। অর্থনীতি বিষয়ক ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডও ও সাপ্তাহিক ‘ঠিকানা’ বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে। এছাড়া একাত্তর টিভি ও নিউ ই্য়র্ক ভিত্তিক টেলিভিশন চ্যানেল টিবিএন২৪ রেমিট্যান্স ফেয়ারের উপর বিশেষ অনুষ্ঠান প্রচার করবে।

Situs Streaming JAV