নিউইয়র্কে চিটাগং এসোসিয়েশন অব নর্থ আমেরিকার নতুন কমিটির আনুষ্ঠানিকভাবে দাপ্তরিক দায়িত্ব হস্তান্তর
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে চিটাগং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনকের (চট্টগ্রাম সমিতি) ২০২৪-২০২৬ মেয়াদের নতুন নির্বাচিত কার্যকরি কমিটি আনুষ্ঠানিকভাবে দাপ্তরিক দায়িত্ব নিয়েছে। ২ ডিসেম্বর সোমবার সমিতির নতুন নির্বাচিত কমিটির কাছে আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তর করেছে অন্তর্বর্তী কমিটি। দীর্ঘ প্রায় ১৯ মাস দায়িত্ব পালন শেষে অন্তর্বর্তী কমিটির যাবতীয় বিষয় নতুন কমিটির কর্তাদের কাছে হস্তান্তর করা হয়। ‘চট্টগ্রাম ভবন’ এবং সংশ্লিষ্ট বিষয়াদি এই সময় আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেয়া হয়।
সোমবারের আনুষ্ঠানিকতায় চট্টগ্রাম সমিতির সদস্যদের উপস্থিতিতে ভবনে ঢুকেন নতুন নির্বাচিত কর্মকর্তারাসহ সাবেক নেতৃস্থানীয় সদস্যরা। দায়িত্ব বুঝে নেয়ার পরপরই প্রথম সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আনসারুল হক।
অনুষ্ঠানে বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম ও ধন্যবাদসূচক বক্তব্য দেন সভাপতি মোহাম্মদ আবু তাহের। উপস্থিত ছিলেন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রহিম, ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হানিফ, সাবেক সভাপতি কাজী শাখাওয়াত হোসেন আজম ও মুনির আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, ট্রাস্টি বোর্ডের সদস্য মো. শাহজাহান, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খোকন কে চৌধুরী, সাবেক অর্থ সম্পাদক মতিউর চোধুরী, সাবেক সদস্য কামাল হোসেন মিঠু, সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফ চৌধুরী, সৈয়্যদ এম হোসেন বাবর, টি আলম, শওকত হোসেন স্বজন, শফিকুল আলম, ফরিদ আহমেদ, আবুল কালাম, জাবের শাফি, মোহাম্মদ নুরুল আমিন, ইমরুল কায়সার, মোহাম্মদ ইসা, নওশাদ কামাল, মো. আজিম সম্রাট, কাউচার চোধুরী, মেজবা আহমেদ, নূর মহম্মদ, মহম্মদ মানু, আব্দুল হামিদ, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ এনাম চৌধুরী, এমডি হাবিবুল আলম, মুহাম্মদ তারেক, মোহাম্মদ তানিম মহসিন, অজয় প্রসাদ তালুকদার, পল্লব রায়।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত










