নিউইয়র্কে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার কর্মী সমাবেশে সরকার প্রধান ও বিরোধী দলের নেতাকে সমঝোতার পথে আসার আহ্বান
ইউএসএ নিউজ অনলাইন.কম : নিউইয়র্কে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার এক কর্মী সভায় বক্তরা বলেছেন, আগামী ২৪ শে অক্টেবরের পরে দেশে কি হবে? এ নিয়ে সকল বাংলাদেশীর মত প্রবাসীদের মাঝেও একটি আতংক বিরাজ করছে। দেশের ভবিষ্যতের কথা চিন্তা করে নিশ্চিত মনে, শঙ্কাহীনভাবে ঈদ পালনের মতো অবস্থাও কারো নেই। বক্তারা সরকার প্রধান ও বিরোধী দলের নেতাকে সমঝোতার পথে আসার আহ্বান জানিয়ে বলেন, দেশকে হানাহানি ও আরও অনিশ্চয়তার হাত থেকে কেবল আপনারাই রক্ষা করতে পারেন।
স্থানীয় সময় ১৩ অক্টোবর, রবিবার সন্ধ্যা ৭টায় জ্যাকসন হাইট্স্থ ‘মাহমুদিয়া পার্টি সেন্টারে’ জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
জাতীয় পার্ট্রি যুক্তরাষ্ট্র শাখার ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন জাপা’র উপদেষ্টা সৈয়দ শওকত আলী ও মাহবুবুর রহমান চৌধুরী।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এডভোকেট হারিছ, সহ-সভাপতি এস.এম ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক ওসমান চৌধুরী, দপ্তর সম্পাদক শফিউল আলম, মহিলা সম্পাদিকা জেসমিন আক্তার চৌধুরী, জাতীয় যুব সংহতির সহ-সভাপতি ওহিদ ফেরদৌস, মহিলা সভানেত্রী শিউলী হোসেন, নিউইয়র্ক স্টেট কমিটির সভাপতি এডভোকেট মোঃ হানিফ, সহ-সভাপতি সামছুর রহমান, সহ-সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফিরোজ হাসান মিলন, সাংগঠনিক সম্পাদক আমিরুজ্জামান চৌধুরী, নিউইয়র্ক সিটি কমিটির সাধারণ সম্পাদক ফয়েজুল্লা নাঈম, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির লীপু প্রমুখ।
সভায় বক্তরা বাংলাদেশের জনগণের জান-মালের ক্ষতি হয় এরূপ ধ্বংসাত্বক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সরকার ও বিরোধী দল- উভয় পক্ষের প্রতি আহ্বান জানান । বক্তারা বলেন, দেশের ১৬ কোটি মানুষের নিরাপত্তার দায়িত্ব প্রতিটি নাগরিকের কর্তব্য।
বক্তারা তাদের বক্তব্যে হরতাল, জ্বালাও-পোড়াও কর্মসূচী দিয়ে বাংলাদেশের জনগণ তথা ব্যবসায়ীদের ক্ষতি সাধন না হয় কিংবা অর্থনৈতিক অব্যবস্থা না হয় এব্যাপারে সকলকে ধৈর্যশীল থাকার আহ্বান জানান।
বক্তারা চরম অনিশ্চয়তার দিকে ধাবিত হওয়া দেশের চলমান সংকট থেকে উত্তরণে সুষ্ঠু ও সবমহলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা গ্রহণেরও জোর দাবি জানান।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








