Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার নির্বাচনে মইনুল-আসাদ প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 20 বার

প্রকাশিত: August 7, 2024 | 3:23 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বৃহত্তর সিলেটবাসীর অন্যতম বৃহৎ আঞ্চলিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক-এর নির্বাচনে মইনুল-আসাদ প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। গত ৬ আগস্ট নিউইয়র্কে এস্টোরিয়ার জালালাবাদ ভবনে নির্বাচন কমিশন এ প্যানেলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারীভাবে নির্বাচিত ঘোষণা করেন। জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার নির্বাচনের (২০২৪-২০২৭) ভোট গ্রহণের তারিখ নির্ধারিত ছিল আগামী ২৫ আগস্ট। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
নির্বাচন কমিশনের দায়িত্বে রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম এ কাইয়ুম, নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান সাবু (সিলেট), সৈয়দ শওকত আলী (মৌলভী বাজার), মোবাশ্বির হোসেন চৌধুরী (হবিগঞ্জ) এবং প্রফেসর আমিনুল হক চুন্নু (সুনামগঞ্জ)।
নির্বাচন কমিশন সূত্র জানায়, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র গ্রহণের শেষ দিন গত ৪ আগস্ট উৎসবমুখর পরিবেশে কার্যকরি কমিটির ২৫টি পদের জন্য ২৭টি মনোনয়ন পত্র দাখিল করা হয়। সভাপতি প্রার্থী মইনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক প্রার্থী আতাউল গনি আসাদ এর নের্তৃত্বাধীন মইনুল-আসাদ পরিষদ পূর্ণ প্যানেলে মনোনয়ন পত্র জমা দেয়। আর স্বতন্ত্র হিসেবে সভাপতি পদে মনোনয়ন পত্র জমা দেন মনসুর চৌধুরী এবং কোষাধ্যক্ষ পদে ফজলুর রহমান।
সূত্র মতে, মনোনয়নপত্র যাছাই-বাছাই শেষে সকলের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন নির্বাচন কমিশন। ৬ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে স্বতন্ত্র সভাপতি পদ প্রার্থী মনসুর চৌধুরী এবং কোষাধ্যক্ষ পদ প্রার্থী ফজলুর রহমান তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলে নির্বাচন কমিশন মইনুল-আসাদ প্যানেলেেক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন। প্রধান নির্বাচন কমিশনার এম এ কাইয়ুমের সভাপতিত্বে নির্বাচিতদের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান সাবু (সিলেট)। এসময় নির্বাচন কমিশনার সৈয়দ শওকত আলী (মৌলভী বাজার) এবং মোবাশ্বির হোসেন চৌধুরী (হবিগঞ্জ) উপস্থি ছিলেন।
বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিতরা হলেন : সভাপতি মইনুল ইসলাম, সহ সভাপতি (সিলেট) শাহ মিজানুর রহমান, সহ সভাপতি (সুনামগঞ্জ) মো. মনির উদ্দিন, সহ সভাপতি (হবিগঞ্জ) মিজানুর রহমান চৌধুরী শেফাজ, সহ সভাপতি (মৌলভীবাজার) মো. এ খায়ের, সাধারণ সম্পাদক আতাউল গনি আসাদ, সহ সাধারণ সম্পাদক হেলিম উদ্দিন, কোষাধ্যক্ষ ময়নু জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল চৌধুরী উমেল, সাদিস্যিক সম্পাদক মো. শাহিনুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. খলিলুর রগমান, দপ্তর সম্পাদক লায়েছ আহমেদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কামরুল হোসেন, ক্রীড়া সম্পাদক আব্দুর রহিম কাদের, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অধ্যক্ষ শিহাব উদ্দিন আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক তাসমিয়া চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক জয়নাল উদ্দিন লায়েক, কার্যকরী সদস্য (সিলেট) মো. বেলাল চৌধুরী, কার্যকরী সদস্য (সিলেট) বদরুল উদ্দিন, কার্যকরী সদস্য (সুনামগঞ্জ) মোহাম্মদ শাহীন কামালী, কার্যকরী সদস্য (সুনামগঞ্জ) সৈয়দ এল মিয়া, কার্যকরী সদস্য (হবিগঞ্জ) জামাল হোসেন, কার্যকরী সদস্য (হবিগঞ্জ) দেওয়ান মোতাচ্ছির, কার্যকরী সদস্য (মৌলভীবাজার) মো. মাসুক মিয়া এবং কার্যকরী সদস্য (মৌলভীবাজার) মো. নাসির উদ্দিন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, এবারের নির্বাচনে ভোটর সংখ্যা ৩ হাজার ৪৩ জন। এর মধ্যে সাধারণ সদস্য ২ হাজার ৫৯০ জন এবং আজীবন সদস্য ৪৫৩ জন।
প্রধান নির্বাচন কমিশনার সুন্দর ও সুষ্ঠুভাবে নির্বাচনী কার্যক্রম সম্পন্ন করার জন্য সকল প্রার্থী ও সমর্থকদের বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞা জানান।
জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র নব নির্বাচিত সভাপতি মইনুল ইসলাম, সাধারণ সম্পাদক আতাউল গনি আসাদ এবং কোষাধ্যক্ষ ময়নু জামান চৌধুরী সুন্দর ও সুষ্ঠুভাবে নির্বাচনী কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

Situs Streaming JAV