Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জেবিবিএ-এর দ্বি-বার্ষিক নির্বাচনের ফল প্রত্যাখ্যান মাহবুব-টুকু প্যানেলের (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 170 বার

প্রকাশিত: January 14, 2022 | 5:23 PM

https://www.facebook.com/USANewsNY/videos/4414300105348423

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্কে জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন অব এনওয়াই (জেবিবিএ)-এর দ্বি-বার্ষিক নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছে টুকু-মুনীর প্যানেল। গত ৯ জানুয়ারি রোববার অনুষ্ঠিত নির্বাচনে কার্যকরী পরিষদের ১৫টি পদের সবকটিতে জয়লাভ করে গিয়াস-তারেক প্যানেল। আনুষ্ঠানিক ফল ঘোষণার পরই সংবাদ সম্মেলন করে ফল প্রত্যাখ্যানের ঘোষণা দেন টুকু-মুনীর প্যানেলের সভাপতি প্রার্থী মাহবুবুর রহমান টুকু। সংবাদ সম্মেলনে টুকু-মুনীর প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী মুনীর হাসান, সহ-সভাপতি প্রার্থী মো. সোলায়মান আলীসহ প্যানেলের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রোববার রাতে জ্যাকসন হাইটসের কথা রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মাহবুবুর রহমান টুকু অভিযোগ করে বলেন, নির্বাচনের দিন ভোটার তালিকায় পরিবর্তন আনা হয়েছে। ৪২১ জন ভোটারের তালিকা বাড়িয়ে ৪৫৪ জন করা হয়েছে। আগের ভোটার তালিকার সঙ্গে পোলিং এজেন্টদের কাছে যে তালিকা সরবরাহ করা হয়েছে, সেখানে সর্বশেষ দেওয়া তালিকার কোনো মিল নেই।
তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশনের সঙ্গে যোগসাজশ করে ভোটার তালিকা জালিয়াতি করা হয়েছে। ফল ঘোষণায়ও অনিয়ম হয়েছে। কারণ সারা দিন ইন্টারনেট নিয়ে কোনো অজুহাত ছিল না। কিন্তু নির্বাচন শেষ হবার পর ফল ঘোষণায় আড়াই থেকে তিন ঘণ্টা সময়ক্ষেপণ হয়েছে। ইলেকট্রনিক মেশিনে ভোট গ্রহণের ফল ঘোষণা করতে এত সময় লাগার কথা নয়।
মাহবুবুর রহমান টুকু অভিযোগ করেন, নির্বাচন কমিশন লোক দেখানো নির্বাচন করেছে। টুকু-মুনীর প্যানেলের নিশ্চিত বিজয় ছিনিয়ে নিয়ে হারিয়ে দেওয়া হয়েছে।
মাহবুবুর রহমান টুকু জানান, খুব শিগগির আমরা সবাই বসে পরবর্তী করণীয় নির্ধারণ করবো। ইতিমধ্যে অ্যাটর্নির সঙ্গে পরামর্শ করা হয়েছে। সবাই মিলে সিদ্ধান্ত দিলে আমরা আইনের আশ্রয় নেব।
মাহবুব-টুকু প্যানেলের ফল প্রত্যাখ্যান প্রসঙ্গে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার আব্দুন নূর বারো ভূইঁয়া জানান, নির্বাচন স্বচ্ছ ও সুষ্ঠু হয়েছে। পুরো নির্বাচন কার্যক্রমের ভিডিও ধারণ করা হয়েছে। কেউ অভিযোগ করলে তা মিথ্যা প্রমাণের যথেষ্ট তথ্য-উপাত্ত নির্বাচন কমিশনের হাতে রয়েছে।

ট্যাগ:
Situs Streaming JAV