Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জ্যাকসন হাইটসের ৭২ ষ্টিট ও ব্রডওয়ে যথাযত সিগনাল ব্যবস্থা না থাকায় পথচারী পারাপারে দুর্ঘটনা বেড়ে চলেছে

অনলাইন ডেস্ক পঠিত: 136 বার

প্রকাশিত: March 11, 2020 | 11:40 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্কে জ্যাকসন হাইটসের ব্রডওয়ের বরাবর আড়াআড়ি ক্রস ষ্ট্রীট ৭২ এর পথচারী বৃদ্ধি পাওয়ায় ষ্ট্রিটটির সিগনাল ব্যবস্থায় অপেক্ষমান তীর নিশানা স্থাপন না করায় ব্রডওয়ে থেকে ৭২ ষ্ট্রিটে চালকদের ডানে বা বামে মোড় নিতে বেপরোয়াভাব পরিলক্ষিত হয়। যার ফলে পথচারীরা নির্ভিগ্নে পারাপার করতে নিত্যই অনাকাঙ্খিত দুর্ঘটনার শিকার হচ্ছেন। এমনকি হিট এন্ড রানের মত ঘটনাও ঘটছে। এমনি একটি হিট এন্ড রানের দুর্ঘটনায় পতিত হয়েছেন জ্যাকসন হাইটসের ৭২ ষ্ট্রিটে অবস্থিত মোহাম্মদী সেন্টার ও এর এন্টাই টেরোরিজম এওয়্যারনেস ইউনিটের পরিচালক ইমাম কাজী মোহাম্মদ কায়্যূম। গত ২৯শে ফেব্রু: আনুমানিক রাত ১০:০০ টার পাশাপাশি সময়ে ওয়াক সাইনে তিনি রাস্তা পারাপার করার সময় ব্রডওয়ের ৭৩ ষ্ট্রিট থেকে আসা দ্রুত গতির একটি গাড়ি ষ্ট্রিটটিতে বামে মোড় নেবার সময় তাকে স্বজোরে ধাক্কা দিয়ে উড়িয়ে ফেলে দ্রুতগতিতে নিমিষেই চলে যায়। দ্রুত গতিতে প্রস্থান করার কারনে চালকের হদিস পাওয়া যায়নি। পরে ৯১১ কল করলে নিকটস্থ এলমহার্ষ্ট হাসপাতাল থেকে এম্বুলেন্স এসে ইমাম কায়্যূমকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়। ১১৫ প্রিসিঙ্কট থেকে সাথে সাথে সেখানে পুলিশও এসেছিল।

স্থানীয় বসবাসকারী ও নিকটস্থ ব্যবসায়ীদের মতে ব্রডওয়ের উপরে ৭২ ষ্ট্রিটটির ব্যস্ত এ সিগনালে দু’দিক থেকে আসা গাড়িগুলোর বামে ও ডানে মোড় নেয়ার জন্য অপেক্ষমান তীর নিশানার সাইন থাকলে এসব দুর্ঘটনা রোধ করা সম্ভব হতো। এলাকার জনগনের ভাষ্য মতে প্রায়ই এখানে এমন ছোটবড় দুর্ঘটনা লেগেই থাকতে দেখা যায়। এলাকাবাসী দু:খ প্রকাশ করে বলেন যে, এমন দুর্ঘটনা রোধে সিটি আগে থেকেই সিগনাল ব্যবস্থাটির উন্নতি সাধন করে ব্যবস্থা নেয়া জরুরী ছিল। তারা আশা করেন যে, অতি সত্ত্বর সিটি এখানে যথাযত সিগনাল ব্যবস্থা স্থাপন করে এমন অনাকাঙ্খিত দুর্ঘটনার অবসান ঘটাবে।

ট্যাগ:
Situs Streaming JAV